সম্প্রতি প্রকাশ হল ক্লোজ আপ ওয়ান তারকা সালমা’র একক গানের অ্যালবাম বৃন্দাবন। অ্যালবামটির গান ও অন্যান্য সাম্প্রতিক বিষয় নিয়ে অ্যালবামটির গানগুলো সম্পর্কে বলুনঃ
জাহিদ আকবর, সোমেশ্বর আলী, কাওনাইন সৌরভ ও লুৎফর হাসানের কথায় মোট ৯টি গান স্থান পেয়েছে এ অ্যালবামটিতে। অভিজিত জিতুর সঙ্গীত আয়োজনে সব গানেই সুর করেছেন লুৎফর রহমান।
শ্রোতাদের পক্ষ থেকে অ্যালবামটির বিষয়ে কেমন সাড়া পাচ্ছেন?
বেশ ভালো। অ্যালবামের গানগুলো মৌলিক ও প্রতিটিই ফোক ধাঁচের যা শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করে তুলতে পেরেছি বলেই আমার বিশ্বাস।
সম্প্রতি কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন?
এখন আপাতত আছি দেশে ও দেশের বাইরের বেশ কিছু স্টেজ শো নিয়ে। মাঝখানে অবশ্য ইমন সাহার সুরে একটি নাটকের থিম সং গাইলাম। এ মাসেই আমেরিকা ও লন্ডন শো করতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইদানীং আপনার বিয়ে নিয়ে পুরো মিডিয়াপাড়ায় বেশ হুলুস্থুল। তথ্যটির সত্যতা কতটুকু?
একদমই ভিত্তিহীন। আমি বুঝি না কে বা কারা এসব তথ্য ছড়িয়ে আমার ভক্তশ্রোতাদের শুধু শুধু বিভ্রান্ত করার চেষ্টা করেন।
পড়ালেখা নিয়ে ব্যস্ততা কেমন?
সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়ছি। একদিকে গানের ক্যারিয়ার অন্যদিকে পড়ালেখার ভীষণ চাপ। বড্ড কষ্ট হচ্ছে দুটোকে একসঙ্গে চালিয়ে যেতে।
ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?
গানটা আমার আÍার সঙ্গে মিশে আছে। কিন্তু গানকে পেশার মাঝে এনে এর প্রতি আমার ভালোবাসাটাকে বাণিজ্যে রূপ দিতে চাই না। পেশাজীবী হিসেবে আমার স্বপ্ন ব্যারিস্টার হওয়ার। কিন্তু গান চালিয়ে যাব যতদিন শ্রোতারা আমার গান শুনতে চাইবেন।
সমুদ্র নিলয়
যুগান্তর
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।