'লাকি' ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করে খ্যাতি পেয়ে যান স্নেহা উল্লাল। বলিউডের এই অভিনেত্রী এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করলেন। অনন্য মামুন পরিচালিত 'মোস্ট ওয়েলকাম' ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অনন্ত। 'লাকি' ছবির গল্পে বাংলাদেশের একটি মেয়ে পড়াশোনা করতে বিদেশে যায়।
সেখানে পরিস্থিতির শিকার হয়ে পানশালার নৃত্যশিল্পী হয়ে যায় সে। এ চরিত্রেই অভিনয় করছেন স্নেহা উল্লাল। এরই মধ্যে মুম্বাইয়ে বিভিন্ন স্থানে স্নেহা ও অনন্তকে নিয়ে একটি গানের চিত্রায়ন হয়েছে। নৃত্য পরিচালনা করেন মুম্বাইয়ের শঙ্কর আন্নাইয়া।
পরিচালক জানান, 'দৃশ্যধারণ করতে গিয়ে ১১০ ফুট উঁচু ক্রেন ব্যবহার করা হয়েছে। এখানে মারপিট পরিচালনা করেছেন চেন্নাইয়ের পি বাবু। এরই মধ্যে ছবির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী মাসে বাকি কাজ করার জন্য ব্যাংককে যাব আমরা।'
স্নেহা উল্লালের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অনন্ত বলেন, 'অভিনেত্রী হিসেবে তিনি অসাধারণ। তার সঙ্গে কাজ করে আমার ভালো লেগেছে।' 'মোস্ট ওয়েলকাম' যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের মুনসুন ফিল্মস ও কলকাতার এস কে মুভিস। এটি পূর্ণাঙ্গ সিনেমাস্কোপ ছবি।
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।