রঙ্গীন ফুয়ারাতে দেখি ©
সংগীত
রঙ্গীন ফুয়ারাতে দেখি পানি হয় রঙ্গীন
জীবনেরই মানে তুমি
বুঝিবে সেইদিন।
যেদিন, থাকিবে না রঙের বাক্স
হবে সব রঙহীন।।
চলিতে চলিতে তোমার চলা হবে ভার
হাত পা তোমার অবশ হবে
চলিবে না আর।
তখন, কান্নাকাটি হবে অসার
চোখের জ্যোতি কমবে এবার
সকল কিছু যাবে ছেড়ে
হবে রে সঙ্গীন।
ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ থাকবে না
তোমার কথা কেহ তখন
মনে রাখবে না।
তোমার, স্মৃতি শক্তি কমে যাবে
গায়ের চামড়ায় ভাঁজ পড়িবে
বাক শক্তি নিলে মুক্তি
তুমি বাক্যহীন।।
সবাই ভুলে গেলে কিন্তু ভুলিবে না সে
যে তোমাকে সৃজন করছে
মনেরই আশে।
দয়াল, থাকবে তোমার আশেপাশে
বুকে নিবে ভালোবেসে
কোহিনূরে হইতে চায়রে
মুর্শীদে বিলীন।।
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০১৫ রাত ৩-১৫ মি।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



