উৎসর্গঃ মীর মোতাহার হোসেন (রোটারিয়ান)
চোখের জল বলতে পারে ©
চোখের জল বলতে পারে, জীবনের গল্প
হাসি কান্না রঙ তামাশা, ভালবাসার শিল্প।।
জীবন হয় যে নদীর মত, সাবলীল গতি
পাল তুলিয়া মাঝি গায়, ভাটিয়াল গীতি।
ঝড় বাদল আর জলোচ্ছ্বাস
প্রেম পিরিতি আর উচ্ছ্বাস
স্বপ্নে ভাসে সোনার হাঁস
এসব নয় কল্প।।
ভাবনা থাকে ভাবের ঘরে, স্বপ্ন থাকে মনে
দূরাশার আশা জালায়, মন পোড়া আগুনে।
আশার ঘরে দিয়ে ছাই
ভালবাসায় বাঁচতে চাই
বাজাবো প্রেমের সানাই
হোক না তা অল্প।।
জীবন একদিন চলে যাবে, অনন্তের ধারায়
নিভে যাবে দক্ষিনা এক, বৈশাখী হাওয়ায়।
এটাই প্রেমের রীতি নীতি
হবে করুণ পরিনতি
কোহিনূর কয় সবার প্রতি
নাই যে বিকল্প।।
শনিবার ৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২-১৫ মি।

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




