somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Google Play Store থেকে সরাসরি পিসিতে অ্যাপস এবং গেমস ডাওনলোড করুন

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগল প্লে স্টোর থেকে কুনো অ্যাপস অথবা গেমস ডাওনলোড করতে হলে Play Store অ্যাপই একমাত্র উপায়। কিন্তু প্লে স্টোর অ্যাপ যারা Wi-Fi দিয়ে ইউজ করেন তারাই একমাত্র শান্তিতে ইউজ করতে পারেন, মোবাইল দিয়ে প্লে স্টোর এর মাধ্যমে অনেক সময়ই কুনো কিছু ডাওনলোড করা যায় না। বিশেষ করে জারা 2G ইউজ করেন তারা এই ঝামেলা টা বুঝেন, 3G দিয়েও অনেক সময় ডাওনলোড স্টার্ট হয় না। আর 3G দিয়ে একটা অ্যাপ ডাওনলোড করলেও অ্যাপের সাইজ থেকেও দিগুন বেশি ইন্টারনেট খরচ করে। যদিও এই সমস্যটা আমি ফেস করি অন্যরা ফেস করেন কিনা জানি না। এসব কারনেই পিসি দিয়ে একটা অ্যাপ ডাওনলোড করে সেটা মোবাইলে ট্রান্সফার করাটাই বেটার আবার সেটা যদি হয় ডিরেক্ট প্লে স্টোর থেকে তাহলেত ভালই।

পিসি থেকে যেহেতু ডাওনলোড করবেনই তাহলে প্লে স্টোর থেকেই কেন করবেন যেখানে অন্যান্য আরও অনেক থার্ড পার্টি সাইট থেকে অ্যাপ ডাওনলোড করা যায়। কারন ডেভেলপাররা তাদের অ্যাপের লেটেস্ট ভার্শন সর্বপ্রথম প্লে স্টোরেই রিলিজ দিয়ে থাকেন। থার্ড পার্টি সাইট থেকে লেটেস্ট ভার্শন ডাওনলোড করতে হলে গুগলে অনেক খোঁজাখুঁজি করতে হয়। বেশিরভাগ সমই পুরান ভার্শনগুলো আসে। তাই প্লে স্টোর থেকেই ডাওনলোড করাটাই বেটার।

বেশ কয়েকটি উপায়ে প্লে স্টোর থেকে পিসিতে ডাওনলোড করা যায় কিন্তু নিচের দুইটি পদ্দতি সবচেয়ে সহজ এবং সিকিউরড। প্রথম উপায়-

১. প্রথমেই প্লে স্টোরে পিসি থেকে ভিজিট করে যে অ্যাপটি ডাওনলোড করবেন সেটি সার্চ করুন। অথবা গুগলে অ্যাপটির নাম লিখে সাথে Play Store ট্যাগ দিয়ে সার্চ করুন। সার্চ রিজাল্টের শুরুতেই পেয়ে যাবেন ওই অ্যাপটির গুগল প্লে লিংক।

২. ওই অ্যাপটির প্লে স্টোর লিংকে প্রবেশ করুন।

৩. তারপর ওই অ্যাপটির প্লে স্টোর লিংক অথবা অ্যাপ আইডিটি কপি করুন। নিচের স্ক্রীনশটটি দেখুন-


৪. এখন এই লিংকে প্রবেশ করুন এবং কপি করা অ্যাপ লিংক অথবা অ্যাপ আইডি টি "Package name or Google Play URL" এই বক্সে পেস্ট করুন।

৫. তারপর Generate Download Link বাটনটি ক্লিক করুন।

৬. কয়েক সেকেন্ডের মধ্যেই ডাওনলোড বাটনটি শো করবে। বাটনটি ক্লিক করা মাত্রই ডাওনলোড শুরু হয়ে যাবে।


৭. আপনার পিসিতে যদি আইডিএম ইন্সটল করা থাকে তাহলে আইডিএম দিয়েই অটোমেটিক ডাওনলোড শুরু হয়ে যাবে। না হলে আইডিএম এর Download -> Options -> File Types এ গিয়ে APK ফাইল টাইপটি অ্যাড করুন।

আরেকটি উপায়ে আছে প্লে স্টোর থেকে সরাসরি পিসিতে অ্যাপ অথবা গেম ডাউনলোড করার। Wondershare MobileGo সফটওয়্যারটি মাধ্যমে পিসিতে সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপ অথবা গেম ডাওনলোড করা যায়। সেজন্য আপনাকে Wondershare MobileGo সফটওয়্যারটি ডাউনলোড করে পিসিতে ইন্সটল করতে হবে। যদিও আমার কাছে প্রথম পদ্দতিটি সহজ মনে হয়।

কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
অ্যানড্রয়েড এবং উইন্ডোজ পিসির জন্য দরকারি সব টিপস এবং ট্রিক্স পেতে আমাদের নতুন ফেসবুক পেজ প্রিয়ওয়েব এ লাইক দিয়ে রাখতে পারেন। www.facebook.com/priyoweb
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×