somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

প্রজন্ম চত্বরের আন্দোলন সার্বজনীন করতে আমার ছয় দফা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজাকার তথা যুদ্ধাপরাধীর বিচার ও ফাঁসির দাবিতে জনমনে যে উচ্ছাসার বহি:প্রকাশ ও স্বতস্ফুর্ত অংশগ্রহন পরিলক্ষিত হয়েছিল তা ছিল সত্যি এক অভাবনীয় বিষয় । মাত্র কয়েকজন তরুন ব্লগারের উদ্যেগে যে এরকম একটা আন্দোলন মুহুর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে তা সম্ভবত আয়োজকগণও কল্পনা করেননি । যাইহোক, শেষ পর্যন্ত প্রজন্ম চত্বরের আন্দোলন তার স্বকীয়তা ধরে রাখতে পারেনি । আয়োকজকদের অদুদর্শীতা, আত্মস্বীকৃত নাস্তিক তথা ইসলাম বিরোধী কতিপয় ব্লগারদের হাইলাইট করা, আত্ম স্বীকৃত নাস্তিক ও ইসলাম বিরোধী ব্লগার থাবা বাবা ওরফে রাজিবের লাশ নিয়ে শাহবাগ চত্বরে রাজনীতি, কতিপয় অসাধু চক্রের ষড়যন্ত্র, ব্লগার নয় অথচ ব্লগার পরিচয় দিয়ে এই আন্দোলনের মুখপাত্র সাজা, নেতা সাজা । পরিশেষে আন্দোলনটা দলীয়করন হওয়ার কারনে জনমনে এই আন্দোলন সম্পর্কে বিরুপ ধারনা উদ্ভাসিত হতে থাকে। রাজাকার বিরোধী আন্দোলন পরিণত হয় আস্তিক-নাস্তিক দ্বন্দে।

এর থেকে উত্তরণের উপায় কি ?

এর থেকে উত্তরণের উপায় এখনো আছে । সময় শেষ হয়ে যায়নি । আত্মসমালোচনা করতে হবে । নিজেকে সংশোধন করতে হবে। আমার মনে হয় যদি নিচের প্রস্তবনাগুলো গ্রহন করা হয় তাহলেই কেবল এই আন্দোলন সর্বদলীয় অথবা নির্দলীয় তথা সমগ্র জনতার একান্ত আপন হতে পারে ।

১. শাহবাগ আন্দোলন থেকে আমরা উপলব্ধি করতে পারলাম যে সঠিক ও পরিচ্ছন্ন নেতৃত্ব ব্যতিত কোন আন্দোলনই সফল হবে না । তাই সাধারন ব্লগারদের নিয়ে একটা সর্বদলীয়/নির্দলীয় কমিটি গঠন করা হোক। অবশ্য কমিটি প্রধানকে নির্দলীয় ও চরিত্রের দিক দিয়ে পরিচ্ছন্ন হতে হবে।

২. বর্তমান নেতৃত্ব দানকারী ব্লগার ও নন ব্লগারগণ মানে যারা ইতিমধ্যেই বিতর্কিত হয়ে পড়েছেন তাদের অবিলম্বে নেতৃত্ব ছেড়ে দিতে হবে।

৩. নতুন গঠিত কমিটি সুর্নিদিষ্ট পরিকল্পনা ও সুনির্দিষ্ট দাবী ঘোষনা করবে। অমুক পত্রিকার সম্পাদককে গ্রেফাতার করতে হবে, অমুক কার্যালয় পুড়িয়ে দেওয়া হবে । অমুককে ধরে জবাই করা হবে এইসব স্লোগান কোনক্রমেই গ্রহনযোগ্য নয় , এসব ফ্যাসিবাদের লক্ষন এবং এইধরনের স্লোগান দেওয়া হতে বিরত থাকতে হবে।

৪. নতুন গঠিত কমিটি শাহবাগ চত্বরে এই মর্মে বিবৃতি প্রদান করবে যে ধর্ম বিরোধী নাস্তিকদের সাথে এই আন্দোলনের কোন সম্পর্ক নেই এবং যারা ইসলাম ধর্মের অবমাননামুলক ব্লগ ও আর্টিকেল পাবলিশ করেছেন তাদের প্রজন্ম চত্বরে কোন জায়গা নেই এবং আমরাও এই ধর্ম অবমাননাকারী নাস্তিকদের বিচার দাবী করতেছি অর্থাৎ নতুন স্লোগান হোক- রাজাকার ও ধর্ম অবমাননাকারীদের বিচার চাই।

৫. নতুন গঠিত কমিটি অতি দ্রুত দেশের বিশিষ্ট আলেমদের সাথে বৈঠকে বসে তাদেরকে শাহবাগ চত্বরে নিয়ে এসে ঘোষনা দেওয়া হোক যে এই আন্দোলন ইসলামের বিরুদ্ধে নয়।

৬. ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে- এই স্লোগান বর্জন করতে হবে । কারন এই স্লোগান রাজাকার-যুদ্ধাপরাধীদের বিচারের দাবীর সঙ্গে সামন্জস্যপূর্ন নয়। তাছাড়া এই স্লোগান এই আন্দোলন সম্পর্কে জনমনে নেগেটিভ ধারনা ছড়িয়ে দিতে যথেষ্ট।

আশা করি আমার প্রস্তাবিত এই ছয়টি দাবী বাস্তবায়ন হলে প্রজন্ম চত্বরের আন্দোলন নতুন গতি পাবে এবং সমগ্র জনতা স্বতস্ফূর্তভাবে পুনরায় অংশগ্রহন করবে । কিন্তু প্রশ্ন হল বিড়ালের গলায় ঘণ্টা বাঁধাবে কে ?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×