somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

বাংলাদেশে উগ্র নাস্তিকতা ও ইসলাম

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামে যতগুলো ফ্যাকশন আছে যেমন হানাফি, শাফেয়ী, হাম্বলী, মালেকী। এদের মধ্যে হানাফি মাজহাব তুলনামুলক সহজ । এর মুল কারন হল ইমাম আবু হানিফা একজন আরব নন। তিনি কোরান-হাদিসের ব্যাখ্যা অনেক সহজ সরলভাবে দিয়েছেন কিন্তু ইদানিং হানাফি মাজহাবের প্রভাব কমে যাচ্ছে সৌদি পেট্রোডলারের কল্যাণে । এর ফলে উগ্রবাদের প্রসার ঘটতেছে আমাদের সমাজে। এর বিপরীত প্রতিক্রিয়া অনুসারে সমাজে উগ্র নাস্তিকতার আর্বিভাব ঘটেছে । তো এর মুল কারন গুলো আমাদের খুজে দেখা দরকার । আমাদের হুজুরদের মুল ব্যার্থতা হল তারা ইসলাম ধর্মকে বাঙ্গালীকরণ করেনি বা করতে পারেনি । বরং আমাদের ইসলাম সৌদিকরণ হয়েছে বা রয়ে গেছে । এর ফলে অনেক বাঙ্গালী জাতীয়বাদে বিশ্বাসী ইসলামকে পালন করতে ভয় পায় । কারন এতে ইসলামকে না হলে বাঙ্গালীত্বকে যে কোন একটা বেছে নিতে হয়।

মাদ্রাসা শিক্ষায় গলদ আছে কিন্তু সেই গলদটা দুর করার দায়িত্ব কে নিবে ? সরকারের কবে পরিবর্তন করবে সেই আশায় বসে থাকা ? আবার কওমী মাদ্রাসারা তো সরকারের ধার ধারে না ।দেখবেন, হাফেজীয়া ও কওমী মাদ্রাসাগুলো চলে দান বা ভিক্ষার টাকায় । তো ইসলামে ভিক্ষা করা কতটুকু গ্রহনযোগ্য সেটা তাদের জানতে হবে কিন্তু তারা জানে না । ভিক্ষা যে কোন আত্মসম্মানের কিছু নয় সেটা তাদের উপলব্ধিতে নেই ।

তাহলে ঐ যে আবু হানিফার কথা বললাম তিনি কিভাবে তুলনামুলক সহজ ব্যাখ্যা দিলেন ? নিশ্চয় নিজের বুদ্দিমত্তায় । তো আমার মনে হয় আমরা এরকম সর্বজনীন হুজুর পাইানি বা তিনি গ্রহনযোগ্য হয়ে উঠতে পারেননি।

বাঙ্গালীত্ব ও ইসলামের মধ্যে দ্বন্দ্ব দুর করতে হবে । যেমন নববর্ষ আসলে আমাদের হুজুররা ফতোয়া দেয় নববর্ষ পালন করা হারাম, বৈশাখি মেলা হারাম , অমুক হারাম তমুক হারাম, কনসার্ট হারাম । শহীদ মিনারে ফুল দেওয়া হারাম ইত্যাদি বলা বর্জন করতে হবে। ইসলামকে সবার কাছে গ্রহনযোগ্য করতে চাইলে এইসব বাঙ্গালী উৎসবকে ইসলামের মাধ্যমে নতুন ব্যাখ্যা দাড় করাতে হবে। হুজুরেরা নিজেরাও সেইসব উৎসবে যোগ দিতে পারেন । ইরানে ১৪ দিন ধরে নওরোজ পালন করা হয় যেখানে তাদের ঈদের ছুটি থাকে মাত্র ৩/৪ দিন সেখানে নওরোজের ছুটি নাকি থাকে ১৪ দিন ! আর ইরানের মোল্লারাও নওরোজ জাকজমকভাবে পালন করেন তাদের আপামর জনগণের সাথে।সেখানে কোন হুজুর এখনো ফতোয়া দেয়নি নওরোজ হারাম !

কিছুদিন আগে সিলেটে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ বন্ধে তুমুল আন্দোল হল। শেষ পর্যন্ত সেই ভাস্কর্য নিমার্ণ করতে দেওয়া হয়নি । কেন সেই ভাস্কর্য নিমার্ণ করলে কি ইসলাম বিলুপ্ত হয়ে যাবে ? নাকি ঘরে ঘরে মুর্তি পূজা শুরু হয়ে যাবে ? এটা তো বুঝা সহজ দেব দেবীর মুর্তি আর ভাস্কর্য এক নয় আর দেশে বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধেরসহ ঐতিহাসিক বিভিন্ন ভাস্কর্য আছে । কই সেখানে তো কেউ কোন পুজো করতে যায়নি ? যায়নি সেই ভাস্কর্যের কাছে কিছু চাইতে ? তাহলে সমস্যাটা কোথায় ?

এই তালেবানী ইসলাম আমদানী বন্ধ করতে হবে। যদি পারেন ইসলামকে বাঙ্গালীকরণ করেন না হলে এই কয়েকজন উগ্র নাস্তিকই শেষ কথা নয় । সামনে আরো ইসলাম বিদ্বেষীতা বাড়বে । তখন দেশে আস্তিক-নাস্তিক যুদ্ধ শুরু হয়ে যাবে যা হবে সত্যি এক ভয়ংকর ব্যাপার !!!

তো আমাদের পিছিয়ে থাকার কারনে আমরা ইসলামেকে এখনো সর্বজনীন করতে পারিনি । সবচেয়ে ভয়ংকর বিষয় যারা আজকে উগ্র নাস্তিক তাদের বেশিরভাগই কিন্তু মুসলিম পরিবারে জন্ম !!! তো তাহলে এ ব্যার্থতা কাদের ? হুজুরদেরও নয় কি ?

আজকে যে হুজুরেরা নাস্তিকদের বিচারে দাবিতে আন্দোলন করতেছে, যারা আজকে নাস্তিকদের বিচারের দাবিতে সোচ্চার তারাও কি দায়ী নয় বাঙ্গালী মুসলিম পরিবারের সন্তান উগ্র নাস্তিক হওয়ার ?
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×