somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

প্রথম আলো, একটি গল্প ও ক্ষমা ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

”টিভি ক্যামেরার সামনে মেয়েটি” শিরোনামে গতকাল হাসনাত আব্দুল হাইয়ের একটি গল্প প্রকাশ করেছিল প্রথম আলো । গল্পটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল এবং তীব্র সমালোচনার মুখে প্রথম আলো শেষ পর্যন্ত গল্পটি প্রত্যাহার করতে বাধ্য হয় ও অবশেষে এজন্য ক্ষমা চায় প্রথম আলো ।

তবে প্রথম আলোর ক্ষমা চাওয়া এই প্রথম নয়। আমার জানামতে আরো দু’দুবার ক্ষমা চায় প্রথম আলো ।
এক।প্রথম সাপ্তাহিক রম্য ম্যাগাজিন আলপিনে হযরত মোহাম্মদ (স) এর নাম ব্যাঙ্গ করার কারনে বায়তুল মোকাররমের তৎকালীন খতিব মাওলানা ওবায়দুল হকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ।

দুই । মইন উদ্দিন ~ফখরুদ্দিনের এর সময় প্রথম আলো ’দুই বেগমের পতন’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে । এর মধ্যে মতিউর রহমান সাহেব নিজেই কিছু প্রতিবেদন লিখেন। তৎকালীন মাইনাস টু ফর্মুলার একনিষ্ঠ সমর্থক ছিল প্রথম আলো । না, এতে দোষের কিছু নেই । প্রথম আলোর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে কিন্তু সমস্যা হল তখনই যখন পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শেখ হাসিনা । প্রথম আলো তখন প্রমাদ গুণলো !

তাই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে তার অতীত কৃতকর্ম অর্থাৎ সেনা সমর্থিত সরকারের সময় প্রথম আলোর নেগেটিভ ভূমিকার জন্য দু:খ প্রকাশ করে ক্ষমা চান । প্রধানমন্ত্রী অবশ্য ক্ষমা করে দেন।

দুই নেত্রী যখন জেলে ছিলেন সেসময় প্রথম আলো জাতিয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মুক্ত থাকায় বিষ্ময় প্রকাশ করে একটা প্রতিবেদন প্রকাশ করে ’ফুরফুরে মেজাজে এরশাদ’ শিরোনামে।

এরশাদ অবশ্য ক্ষিপ্ত হয়ে তার দু’দিন পরেই ইনকিলাবে ’মতিদের মতিভ্রম হলে যা হয়’ শিরোনামে পাল্টা আর্টিকেল লিখে প্রশ্ন তুলেন- জনকণ্ঠ সম্পাদককে যেখানে গ্রেফতার করা হয়েছে সেখানে প্রথম আলোর সম্পাদক এখনো বাইরে কেন ?

অবশ্য পরবর্তিতে প্রথম আলো এরশাদের কাছে এজন্য ক্ষমা চায়নি । কারণ এরশাদ একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান হলেও তার কোন সরকারী ক্ষমতা নেই যে প্রথম আলোর কিছু করতে পারবেন ।

যাইহোক, তারপরেও প্রথম আলো দেশের সর্বাধিক বিক্রীত পেপার । এতকিছুর পরেও জনগণ প্রথম আলোই সবচেয়ে বেশি পড়ে। জনগণের আকাঙ্খা প্রথম আলো কর্তৃপক্ষের মাথায় রাখা উচিৎ । সাময়িক কোন সুবিধা্র জন্য বা ক্ষমতবানদের মনোতুষ্টির জন্য কোন প্রতিবেদন হয়তো প্রথম আলোকে কিছু সুবিধা দিবে কিন্তু গুড উইল নষ্ট হলে সেটা আর ফিরে পাওয়া যায় না । তখন প্রথম আলো এক নম্বরে নয় কতশত নম্বরে চলে যাবে তার কোন হদিস পাবে না !
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×