somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষতা ও ‍মুক্তমনা ।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোন সম্প্রদায়ের প্রতি অনুরাগ থাকলে বলা হয় সাম্প্রদায়িক । পৃথিবীতে মানুষ তো দুরে থাক এমন কোন প্রাণী খুজে পাওয়া যাবে না যে তারা সম্প্রদায়ভূক্ত নয় । এই দৃষ্টিকোন থেকে বলা যায় আমরা সবাই সাম্প্রদায়িক।একটা জিনিস আমরা ভূলে যাই মানব সভ্যতা শুরু হয় এই সম্প্রদায়কে কেন্দ্র করেই । কারণ মানুষ আদিকাল থেকেই দলবদ্ধভাবে বসবাস করত।

ধর্মনিরপেক্ষতা হল-কোন ধর্মের প্রতি অনুরাগ ও বিরাগ নেই । বাস্তবে এরকম কোন মানুষ খুজে পাওয়া দুস্কর।
অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতা শব্দ দু’টো ব্যাক্তিগত পর্যায়ে এর কতটুকু প্রয়োগ তা আলোচনার দাবি রাখে। কারন প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট বিশ্বাস আছে হোক সে আস্তিক অথবা নাস্তিক এবং ব্যক্তিগতভাবে তার সেই বিশ্বাস পালন ও লালন করে যা করতে দোষের কিছু নেই ।নিজ ধর্ম ও বিশ্বাস পালন করে যদি অন্যের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধার চোখে দেখা হয় তাহলে নি:সন্দেহে সেটা এক ধরণের অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা । আর এই ধরণের অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতাই আজ বিশেষভাবে প্রয়োজন।


তবে রাস্ট্রীয় পর্যায়ে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতা শব্দ দু’টোর প্রযোগে যথার্থতা আছে । কারণ কোন রাস্ট্রে একক কোন জাতি বসবাস করে না । বহু জাতির বসবাস । রাস্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান যেমন একজন মায়ের কাছে তার সব সন্তানের মূল্য একই । রাস্ট্রে ন্যায় বিচার ও শান্তি-শৃঙ্খলা, উন্নতির স্বার্থে রাস্ট্রকে অবশ্যই অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ হতে হবে আর এটাই আধুনিক রাস্ট্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ।

তবে কোন দল বা গোষ্ঠী যদি নিজেকে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতা দাবী করে কিন্তু বাস্তবে এর কোন প্রতিফলন না ঘটায় তাহলে সেই দল বা গোষ্ঠী কিভাবে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ হয় ? উদাহরণ- ভারতের পশ্চিম বঙ্গ দীর্ঘ তিন দশক ধরে ধর্মনিরপেক্ষ বাম দল শাসন করার পরও সেই পশ্চিম বঙ্গে সরকারী চাকুরীজীবির ১% মুসলমান যেখানে পশ্চিমবঙ্গে মুসলিমের হার ৩০% ! ( সূত্র সাচার প্রতিবেদন)।

এর বিপরীতে যদি কোন ডানপন্থী দল ক্ষমতাসীন হয়ে দেশের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা, সব ধর্ম, বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার করতে পারেন তাহল নি:সন্দেহে সেই দল অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ । মেকি ধর্ম নিরপেক্ষতার চেয়ে এ ধর্মনিরপেক্ষতা হাজারগুণে ভাল ।

মুক্তমনা । এই শব্দটা পুরোপুরি বোগাস । এর কোন কানাকড়িও মুল্য নেই । এর প্রয়োগ নয় অপপ্রয়োগ আছে । সাধাণত যারা নাস্তিক ও ধর্ম (ইসলাম) বিদ্বেষী তারা মুলত নিজেকে মুক্তমনা দাবি করেন যদিও বাস্তবে তারা মোটেই মুক্তমনা নয় । কারণ তারাও একটা নির্দিষ্ট বিশ্বাস লালন করেন ও প্রচার করেন। মুক্তমনা-শব্দগত অর্থের দিকে গেলে দাড়ায় মুক্ত চিন্তা করেন যারা । যার মানে দাড়ায় আপনি কোন আইনের মধ্যে আবদ্ধ নন। যখন কেউ একাকী অবস্থান করে তখন সেই মুক্তভাবে থা্কতে পারে বা মুক্তভাবে চিন্তা করতে পারে কিন্তু সমাজে বসবাস করতে হলে সেই সমাজের নিয়ম কানুন, কৃষ্টি-কালচার মেনে চলতে হয় । যে দেশে বসবাস করি সে দেশের আইন-কানুন মেনে চলতে হয় তাহলে সে মুক্তমনা হল কিভাবে ?

আসলে এই শব্দটা মুলত ব্যবহার হয় নাস্তিকতা ও ধর্ম -বিদ্বেষীতার ক্ষেত্রে । সেই সংজ্ঞানুসারে ধর্মকে আকড়ে থাকলে আপনি মুক্তমনা নন কিন্তু ধর্মের গন্ডি থেকে বেরিয়ে আসতে পারলেই আপনি মুক্তমনা আবার ধর্মের গন্ডি থেকে বেরিয়ে আসলেও হবে না ।মুক্তমনার সার্টিফিকেট পেতে হলে আপনাকে অবশ্যই ধর্মের বিরুদ্ধে যত পারেন কুৎসা, স্যাটায়ার, গীবত, সমালোচনা করতে হবে। ধর্মের প্রসিদ্ধ পুরুষদের বাপ-দাদা চৌদ্ধ গুষ্ঠি উদ্ধার করতে হবে । তবেই না হবেন মুক্তমনা !
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×