somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার : যুবসমাজ জাগবে কবে ?

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের রাস্ট্রীয় অব্যবস্থাপনা, অদক্ষতা, দুনীর্তির জন্য মূলত দায়ী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমাদের শাসন ব্যবস্থা । ব্রিটিশরা একটা চাটুকার প্রজন্ম সৃষ্টি করে এ দেশ শাসন করেছে। পাকিস্থানীরাও তাই করেছে । বিট্রিশ ও পাকিস্থানীরা চলে গেছে বটে কিন্তু তাদের সৃষ্টি করা সেই তোষামোদী ও চাটুকারী প্রজন্ম আমাদের শাসন ও শোষন করতেছে । এজন্য আমাদের শাসন যন্ত্রের পরিবর্তন দরকার । বর্তমান শাসন বাবস্থায় আমরা কোন সন্তোষজনক ফল পাব না । আওয়ামীলীগ ও বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ । উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।তরুণ সমাজ রাজনৈতিক ভাবে সচেতন হলেই এর আশানুরুপ ফল পাওয়া যেতে পারে । অন্যথায় এই চাটুকারী ও তোষামোদী প্রজন্ম আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শাসন ও শোষন করে যাবে । আর এর পরিণাম যারা রাজনৈতিকভাবে সচেতন নয় তাদেরও ভোগ করতে হচ্ছে ও আরো কঠিন পরিণতি ভোগ করতে হবে।

আমাদের দেশের অনেকেই রাজনৈতিকভাবে সচেতন নয়। ভাবে নিজের খেয়ে বনের মোষ তাড়াবো কেন ? আবার অনেকেই ফেসবুকে লিখে রেখে- I hate politics ! এই সব শ্রেণীর লোকদের জন্যই আজকে দেশের এই অবস্থা ।এরা মনে করে, দেশ নিয়ে ভাবার দরকার নাই। মোটামুটি কিছু উপার্জন, বাজার করি, দুবেলা তিনবেলা খেয়ে মনের সুখে ঘুমাই। দেশ নিয়ে ভাবার দরকার কি? কিন্তু আপনিতো কষ্ট করে কামালেও খেতে পারবেন না। রাস্তা দিয়ে চললে চান্দাবাঁজ ধরবে, সন্ত্রাসী ধরবে। চান্দা না দিলে ছেলেকে ধরে নিয়ে যাবে, মেয়েকে ধরে নিয়ে যাবে, কিডন্যাপ করবে। অথবা যে বিল্ডিং এ আপনি কাজ করেন দুদিন পর দেখেবেন সেই বিল্ডিং আপনার মাথায় মাটির গুড়ার মত ভেঙ্গে পড়ছে । হয় আপনাকে মরতে হবে নতুবা সারাজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে ! চাকুরী খুজছেন, টাকা লাগবে দশ বিশ লাখ টাকা ! আবার ধরুন, কষ্ট করে একটা দোকান দিলেন। পরের দিন এসে হাজির হবে চান্দা দাও। নইলে জানটা হারাতে হবে। তাই শুধু কামাই করা আর খাওয়া নিয়ে মেতে থাকলে চলবে না। দেশ নিয়েও ভাবা দরকার ।


বাংলাদেশের প্রধান সমস্যা আওয়ামলীগ নয় বিএনপিও নয় । প্রধান সমস্যা হল জনগণের মানসকিতা । উত্তরাধিকারসূত্রে আমাদের একটা চাটুকারী প্রজন্ম সৃষ্টি হয়ে গেছে । এই চাটুকারী প্রজন্মই গৃহবধু ও অন্দোরমহল থেকে অনেককেই রাজনীতিতে নিয়ে এসেছেন আবার আওয়ামীলীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্ব রাজনীতি থেকে বিদায় নিলে এদের দুই পরিবার থেকে কাউকে না কাউকে আবার নিয়ে আসবেন ।তাই যারা মনে করেন হাসিনা-খালেদা রাজনীতি থেকে বিদায় নিলে দেশের একটা পরিবর্তন আসবে তারা বোকার স্বর্গে বাস করতেছেন । এই চাটুকারী প্রজন্মকে রাজনীতি থেকে বিদায় করতে না পারলে দেশের কোন পরিবর্তন আসবে না । এই চাটুকারী প্রজন্ম সুষ্টির মূল কারণ হল উপনিবেশবাদ থেকে নব্য উপনিবেশবাদে স্থানান্তর । এটা এক ধরণের অভ্যন্তরীণ পরাধীনতাও বলা যায়।

উপনিবেশিকতার মানসিকতায় আক্রান্ত জাতি তার স্বকীয়তা হারিয়ে যখন কোন কোন মানবকে দেবতার আসনে অধিষ্ঠীত করে তখন সেখানে ব্যাক্তি পূজা শুরু হয় আর সেই দেবতাকে তুষ্ট করতে যেয়ে চাটুকারী প্রজন্ম ভূত-ভবিষ্যৎ না ভেবেই দেশকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখান থেকে বের হওয়া খুবই দূরহ ব্যাপার । এই চাটুকারী ও তোষামোদী প্রজন্ম তাদের তোষামোদী ও মোসাহেবী কার্যক্রম চিরস্থায়ী করার জন্য আমাদের সংবিধানকে ব্যবহার করেছে । বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ভোগ করেন না ! তাই তো শ্রদ্ধেয় আকবর আলী খান যথার্থই বলেছেন, ’বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা মোঘল সম্রাটের চেয়েও বেশি ।’ আর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ যদি কোন ফেরেস্তোকেও দেওয়া যায় তাহলেও Omnipotent Authority হওয়ার কারণে সেই ফেরেস্তাও স্বৈরাচার হতে বাধ্য । দোষ তাই শুধু হাসিনা-খালেদার নয় । দোষ হল চাটুকারদের, দোষ হল সংবিধান রচয়িতাদের। দেবতাকে তুষ্ট করতে যেয়ে তারা জাতিরও সর্বনাশ করে ছেড়েছেন !

তবে প্রসঙ্গক্রমে বলা ভাল- আজকের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার যুগে কোন রাস্ট্রই আর তার জনগণকে তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার থেকে বঞ্চিত করতে পারবে না সেটা আজ হোক আর কাল হোক। বাক স্বাধীনতা ও সংবাদ পত্রের স্বাধীনতা অব্যহত থাকলে যেমন জন্ম হয় না ভিন্নমতাবলম্বীর ( Dissident) তেমনি জন্ম নিতে পারে না উগ্রবাদের ( Extremism/Militant)। সবার এটা মনে রাখা উচিৎ রাস্ট্রযন্ত্র ( Regime) ও রাস্ট্র ( State) দুটোই আলাদা প্রতিষ্ঠান । রাস্ট্রের সমালোচনা করা অবশ্যই দেশদ্রোহীতা( ‍Sedition), কিন্তু রাস্ট্রযন্ত্রের আলোচনা ও সমালোচনা করা প্রত্যোকটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই পরিবর্তন অবশ্যই হবে । সেদিনটা বেশি দূরে নয় । এই তথ্যপ্রযুক্তির যুগে পরিবর্তন কোন সেনা শাসক, রাজা বাদশাহও ঠেকাতে পারবে না যদি তারা জনদরদী না হয়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×