হারাকিরি বা স্তব্ধতার ভোর
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বসে আছি
ভোরের বনে,
মনেমনে মোর
মর্মভেদী ঘোর
য্যানো ঠিক
দিগ্বিদিক
ব্যস্ত দু'হাতে
হারাকিরির
তীব্র ছুরিকাঘাতে
পেট চিরে
নেমে আসছে
মুষল ধারায়
রক্তস্রোত
ধীরে ধীরে,
ভেসে যাচ্ছে
গড়াতে গড়াতে
গড়িয়ে গিয়ে,
একটুমাত্র বাদেই
থেমে যাচ্ছে
রক্তাক্ত, ক্রমে
ক্রমে জমে যাচ্ছে
কালচে, আর আমার
কেবলই অফুরান
অজ্ঞান~ঘোর, হায়!
যারপরনাই, যার
সীমারেখা নাই
নিরবতা ছাড়া
ঘটছে না কোথাও কিছু
স্তব্ধতার ভোরে,
লাশের মতন স্থবির
রয়েছি দিব্যি মরে
প্রহরে প্রহরে,
রোজরোজ বছরভরে
এইযে নির্জনতা,
এতো যে কোলাহলধ্বনি,
ঋতুকাল আগমনী
গ্রীষ্ম-বরষা কিংবা শীতে
দিবস-রাত্রিতে
তা আড়াল করে
ঘরেবাইরে
শুয়ে উঠে বসে
ডুবে থাকা
ব্যথায় কাতর
এক জনম দুঃখী
আমিই গাছপাথর!
মনেমনে মোর,
মর্মভেদী চাকু
বক্ষের ভিতর
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত...
...বাকিটুকু পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক...
...বাকিটুকু পড়ুনখুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন