somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাছ কাটলো হরতালকারীরা, বিক্রি করলো হরতাল বিরোধীরা!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশব্যাপী জামায়াত ও বিএনপির ডাকা টানা তিনের হরতাল চলাকালে ঝিনাইদহ-কালীগঞ্জ, কালীগঞ্জ-জীবননগর ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে পিকেটিং করার সময় হারতালকারীরা শত শত ইক্যালিপটাস, রেইনট্রি ও মেহগনি গাছ কেটে সড়ক অবরোধ করে।কিন্তু হরতাল শেষ হওয়ার পর মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাস্তা থেকে কিছু গাছ উদ্ধার করলেও বেশিরভাগ গাছ সরকার দলীয় লোকজন বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।উল্লেখ্য, এসব গাছ জেলা পরিষদের পক্ষ থেকে লাগানো হয়েছিল।গাছের ব্যাপারে ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান সহকারী শফিউদ্দীন জানান, কালীগঞ্জের খয়েরতলা ও ছালাভরা থেকে কিছু গাছ তারা উদ্ধার করতে পেরেছেন। তবে বেশির ভাগ গাছ ‘কে বা কারা’ নিয়ে গেছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।তিনি আরো জানান, বিএনপির ডাকা হরতাল শেষ হওয়ার পর মঙ্গলবার বিকেলেই কালীগঞ্জ-ঝিনাইদহ ও কালীগঞ্জ-জীবননগর সড়কে ফেলা প্রায় অর্ধশতাধিক গাছ লুট হয়ে যায়।‘কে বা কারা’ এই গাছ লুটের সঙ্গে জড়িত তা তিনি বলতে না পারলেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সরকার সমর্থকরা কাটা গাছগুলো ভ্যানে করে কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়।এদিকে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা, হলিধানী ও বৈডাঙ্গা এলাকার কিছু গাছ পুলিশ সদস্যরা বিক্রি করে দিয়েছে বলে এক কাঠ ব্যবসায়ী জানান।
গাছ কাটার বিষয়ে ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে দু’এক দিনের মধ্যে মামলা করা হবে জানানো হয়েছে।গাছ উদ্ধারের ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজা খাতুন বাংলানিউজকে বলেন, ‘‘রাস্তায় ফেলা গাছগুলো যে কোথায় আছে তা আমি বলতে পারবো না। তবে উদ্ধার করা কোনো গাছ থানায় নেই’’।গাছ উদ্ধারের জন্য কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।অপরদিকে, হরতালকারীদের কাটা গাছ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হারতাল বিরোধীদের বিক্রি করার বিষয়টি বুধবার ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে।...( বাংলা নিউজ)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×