১৪জুন বিশ্বরক্তদাতা দিবস......
বছরের পর বছর স্বেচ্ছায় মূমূর্ষু রোগীদের নিয়মিত রক্ত দান করে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের শৈলকুপার প্রত্যন্তপল্লীর গ্রাম্য চিকিৎসক আমিরুল ইসলাম। এ পর্যন্ত ৮৩ ব্যাগ রক্ত দিয়ে মুমূর্ষূ রোগীকে বাঁচিয়ে তোলার কাজে এগিয়ে এসেছেন। এখানেই তিনি থেমে থাকেননি। ৫৩ বছর বয়ষ্ক আমিরুল ইসলাম এলাকার ৪ শতাধিক যুবককে নিয়ে প্রতিষ্ঠা করেছেন “বন্ধন” নামের একটি রক্তদান কেন্দ্র। ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার মানুষ বিনামূল্যে রক্ত পাচ্ছেন এখান থেকে।
১৯৬০ সালে শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে আমিরুল ইসলামের জন্ম । ১৯৭৬ সালে এসএসসি পাশের পর জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েন। একদিন দেখেন সোহরাওর্য়াদী হাসপাতালের পাশে রক্তদানের জন্য আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাইকিং করছে রেডক্রস। এগিয়ে ক্যাম্পে গিয়ে প্রথম এক ব্যাগ রক্ত দেন।
একদিন কুষ্টিয়া সদর হাসপাতালে তার বোনের অপারেশনের জন্য রক্তের প্রয়োজন হয়। বোনকে রক্ত দিতে গিয়ে গ্র“প না মেলায় সম্ভব হয়না। মুমূর্ষ বোনকে বাঁচাতে দৌড় ঝাপ শুরু করেন আমিরুল। অবশেষে সেখানকার কিছু পরিচিত যুবক তার বোনকে রক্ত দিয়ে সহায়তা করেন। তখন থেকেই নিয়মিত রক্তদানের মত মহৎ কাজে উদ্বুদ্ধ হন। ১৯৮৩ থেকে ২০০৯ পযন্ত বিনামূল্যে ৪ মাস অন্তর অন্তর নিয়মিত রক্ত দিয়েছেন। শুরু থেকে এ পর্যন্ত ৮৩ বার রক্ত দিয়েছেন।
আমিরুলের রক্তের গ্র“প ‘ও’ পজেটিভ। রক্তশূন্যতা, অসুস্থ্য, মুমূর্ষ, জটিল এবং অপারেশন করা রোগীর জন্য তিনি রক্ত দেন বলে জানান। ৫৩ বছর বয়সী ডাক্তার আমিরুল ইসলাম সুস্থ সবল রোগমুক্ত রয়েছেন। বিবাহিত জীবনে তিনি ৩ সন্তানের জনক। তার স্ত্রী হাজেরা খাতুন একজন গৃহিনী। পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম জানান, মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে রক্তদান করার মধ্যে একটি দুর্লভ আত্মতৃপ্তি রয়েছে।
আমিরুলের নেতৃত্বে গড়ে উঠেছে বন্ধন রক্তদান কেন্দ্র । তারা রক্তদান কে সামাজিক আন্দোলন হিসাবে গড়ে তুলেছে।
সচরাচর প্রচলিত ব্লাড ব্যাংকগুলোর মত নয় স¤পূর্ণ ভিন্ন আঙ্গিকে উদ্যোমি যুবক-যুবতী স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিভিন্ন সময়ে মুমূর্ষু ব্যক্তিদের জীবন বাচাতে রক্ত দিয়ে আসছে। রক্তের প্রয়োজন হলেই নিজের দেহ থেকে সম্পূর্ণ সতেজ রক্ত মুমূর্ষূ রোগীকে দেওয়া হয়। এছাড়া এ সংাগঠনের সদস্যরা বিণা মূল্যে রক্তের গ্র“প পরীক্ষা, চক্ষু শিবির ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে।
৮৩বার রক্ত দেয়া একজন আমিরুলের রক্তদানের গল্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।