সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৭:৩২
সারা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছোটবেলায় সারার সাথে বেশি একটা কথা বলতাম না। কেন বলব? ওতো আমার থেকে অনেক ছোট। পাককা দের বছর! কিচ্ছু বুঝবে না। এই ভেবে গত চার বছর ওর কাছে ভালো ভাবে চিঠিও লিখিনি। কিন্তু 15ই নভেম্বরে ওদের বাসায় ঢোকার সাথে সাথে সব পালটে গেলো। ও হয়ে গেলো আমার সবচেয়ে কাছের বন্ধু। সেদিন রাতে ওদের বিরাট খাটে আমরা দুই জন শুয়ে ছিলাম। প্রথম প্রশ্নগুলো সারাই করলো... অস্ট্রেলিয়া কেমন.. এই সেই। তারপর আস্তে আস্তে পাশের বাসার ছেলে থেকে লিপগ্লস, তা থেকে বসুন্ধরা শপিং সেন্টার। প্রায় সারা রাত কাটিয়ে দিলাম কথা বলে। এর পর, সারাক্ষন একসাথে থাকতাম। ওর ধুলো মাখা দাবার সেটটা নামিয়ে ঘন্টার পর ঘন্টা খেলে যেতাম। ছাদে উঠে বড় হওয়ার ভাব করতাম। একসাথে সেজে গুজে বসে থাকতাম। নানুবাড়িতে যাওয়ার পর আরও মজা হলো। পুকুর পারে বসে বসে গানের কলি খেলা থেকে শুরু করে, ওর ছোট বোনকে বকা দেওয়া কিছুই বাদ যায় নি। বড় ভাইয়াদের গোপন প্রেম কাহিনী নিয়ে ব্ল্যাকমেইলও করতাম। চলে আসার সময় কাদতে কাদতে কাজল ছড়িয়ে ফেলেছি দুই জনই। চিঠি লেখার প্রতিশ্রুতি দিয়ে শেষ বারের মত আমাদের গোপন সংকেতে কথা বললাম। কয়েকদিন আগে সারার চিঠি পেয়েছি। আমি লিখেছিলাম 4 পৃষ্ঠা, ও লিখলো 1 পৃষ্ঠা। মেজাজ খারাপ হয়ে গেলেও খুবই খুশি লাগছে।
২২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন
//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//
নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।