somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথায় ওটা কি যেনো??

০২ রা নভেম্বর, ২০০৬ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কি তোমাদের থেকে অনেক আলাদা? প্রতিদিনইতো একই সাথে স্কুলে যাই, ক্লাসে ফাকি দেই, ক্যান্টিনের লম্বা লাইনে পা ব্যাথা করে দাড়িয়ে থাকি। স্কুলের শেষে হইচই করে ফেরা, কফিশপে একটু থামা। আর অদ্ভুত সব জিনিষ নিয়ে কথা বলা - কোনটাই বাদ থাকে না। মার সাথে ঝগড়া করে কাঁদতে কাঁদতে ফোন করা বা পরীক্ষার আগের রাতের টেনশন ভাগাভাগি করে নেওয়া। দিনের অর্ধেকটাই কাটে তোমাদের সাথে, তবুও আমি আলাদা? চারকোনা ছোটখাট একটা কাপড় কত কিছু বলে দিতে পারে। এনে দেয় করুণা - "ইস! খারাপ তোমাকে দেখলে!" ...বিশ্বয় - "ওটাতে গরম লাগেনা??" ...অচেনা মানুষকে আপন করে ফেলার আনন্দ - "আসসালামু আলাইকুম সিস্টার। নামাজের রুমটা কোথায় বলতে পারবে?" ...অথবা ভয় ও ঘৃণা - কিছু মূর্খ্য মানুষের মনে। যা যা বলুক, আমার কাছে আনন্দের উচ্ছাসটাই সবচেয়ে বেশি স্থায়ী হয়। হতে পারে এর কারণ আমি যা পরি, ভালোবেসেই পরি। তাই কেও করুনার হাত বাড়িয়ে দিলে বিরক্তি বোধ করি। যার করুণার দরকার নেই, সে তা দিয়ে কি করবে? কেও বিশ্বয় প্রকাশ করলে ভালো লাগে, মাঝে মাঝে তাদের ভুল ভেঙে দিতে পারি, মাঝে মাঝে পারিনা। তাও ভালো লাগে। আর ভয় ও ঘৃণা? ওদের ঘাড়ে পুরোটা দোষ দিব না। চারপাশ থেকে শিখেই তাদের মনে এগুলো জন্ম হয়েছে। শপিং সেন্টারে বা ট্রেনে দাড়িয়ে থাকলে, মাঝে মাঝে এরকম কিছু পিচ্চি দেখা যায় - যারা এক দৃষ্টিতে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। নিষ্পাপ চোখগুলোতে ভয় দেখতে খারাপ লাগে।তাই হেসে ফেলি। হাসি দিয়ে বুঝিয়ে দিতে চেষ্টা করি, ভয়ের কিছুই নাই। তোমার ভেতরে যেরকম লাল রক্ত প্রবাহীত হচ্ছে, আমার ভেতরেও ঠিক তাই। বেশির ভাগ সময়েই ওরা বুঝে, এবং ওরাও হেসে দেয়। কারোও ভয় ভাঙা বড়ই আনন্দদাওক অনুভুতি । ঘৃণা জিনিষটা ছোটদের মাথায় ঠিক আসে না। এটা শুধু বড়দেরই রোগ। এর উৎস কোথায় এখনোও ভালো ভাবে বুঝতে পারিনি। মাঝে মাঝে কোন কারণ ছাড়াই এটা বের হয়ে পড়ে। এইতো সেদিন, স্কুল থেকে ফিরছিলাম। বন্ধুদের বিদায় দিয়ে বাস থেকে নেমে হাটছিলাম। একা। পাশ দিয়ে দুটো সাইকেল গেলো, দু'জন লোক গলা ফাটিয়ে কথা বলছে। স্বাভাবিক ভাবেই আমি এক পলক তাকিয়েছি। শুরু হলো মৌখিক নির্যাতন! "WHAT ARE YOU DOIN IN THIS COUNTRY? GO BACK TO WHERE YOU CAME FROM YOU F****** MUSLIM...." এর পরে প্রতিটা কথাতেই চার অক্ষরের অকথ্য শব্দে ভরা ছিলো। আমি কি করবো বুঝতে পারছিলাম না। এরকম সরাসরি অপমান আগে আমাকে কেউ কখনও করেনি। বুঝতে পারছিলাম মুখ গরম হয়ে উঠছিলো। উলটা পালটা কিছু কথা মুখে চলে এসেছিলো, কিন্তু নিজেকে থামিয়েছি সাথে সাথেই। আমার শুধু শুধু নিজেকে টেনে ওদের মত নিচে নামানোর দরকার কি? আমার বন্ধুরা আমাকে বুঝতে দেয়নি আমি আলাদা। কিন্তু আশেপাশের মানুষ জোড় করে বুঝিয়েছে। তবে আমি ওদের কাছে কৃতজ্ঞ। পৃথিবীর শক্ত ও জটিল নিয়মগুলো জানিয়ে দেওয়ার জন্য, কিছু জিনিষের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বাড়িয়ে দেওয়ার জন্য।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:২৪
৩১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×