somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় '06... - 1

২৪ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে এ বছরও শেষ হয়ে গেলো, 2006 এর আর মাত্র ক'টা দিন বাকি। কত্ত কিছু ঘটে গেলো এই '06 সালে! জীবনটা বড় বড় বাক নিলো, উচু-নিচু পার হলো, অনেক অনেক অশ্রু ফেললো, আর ভু হাসি ফোটালো। এক বছর পরে মনে হয় অনেক কিছু ভিন্ন ভাবে দেখছি। আমার পৃতঃিবীর সীমানা ছাড়িয়ে অন্যের পৃথিবী দেখতে পাচ্ছি। যা দেখছি তা মাঝে মাঝে ভালো লাগে না, তবুও দেখছি।

বছরের শুরুটা হয়েছে হইচই দিয়ে। রামপুরার এক ফ্ল্যাটে আমি ও সারা সমস্ত জল্পনা-কল্পনা করে ঠিক করেছিলাম এ বছরে ঢুকবো বাজি ফাটিয়ে। শীতের রাতে উত্তেজনায় গরম লাগছে, তবুও কিছুই করার নাই। সবাই ঘুমিয়ে পড়ার পরে পা টিপেটিপে ছাদে উঠলাম দু'জনে। ঘড়ির কাটা বারোর ওপর পড়তেই শব্দ শুরু হলো - আমাদের কাছ থেকে, ও আশেপাশের ছাদের মানুষদের থেকে। নতুন বছরের চিন্তায় তখন পৃথিবী ডুবে আছে। রাতের আকাশের আলোর খেলায় আমরাও মুগ্ধ! ... মুগ্ধতাটা অবশ্য বেশিক্ষন থাকেনি। পরের দিন সকালে দেরি করে উঠার জন্য পেলাম কিছু উপহার (?) বড়দের কাছ থেকে

পরের দু'সপ্তাহ খুব ভালো ভাবে কেটেছে। প্রতিদিন সারার সাথে ছাদে সময় কাটাতাম। গভীর রাতে ঘুম না আসলে গানের কলি খেলতাম। তারপর সকালে আমাকে টেনে হিঁচড়ে উঠিয়ে বাসা থেকে বের করা হতো। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় ফিরতে ফিরতে বেলা পড়ে যেত। এর মধ্যে নানুবাড়ি গিয়েছি কিছুদিনের জন্য। ওখানেও কিছু স্বপ্নীল সময় কেটেছে। বড় মামারা দেশ ছেড়ে যাওয়ার আগে আমাদেরকে পিজ্জা হাটে খাইয়েছেন। ওখানেও ভীষন মজা হয়েছে। ছয়জন মিলে অনেক রাতে ট্যাক্সি করে ফিরেছি।

তার কিছুদিন পরেই এক বন্ধুর সাথে কথা হলো ফোনে। বন্ধুটাকে কখনোও দেখিনি, গলাও শুনিনি, শুধু কয়েকদিন এমএসএন এ চ্যাট হয়েছে। তার সাথে ফোনে কথা বলার পর একটা নতুন জিনিষ শিখলাম: মানুষকে যতটা চেনা মনে হয়, তারা ততটা চেনা না। বিশ্বাস করতে সময় লাগে। অল্প কয়েকদিনের কথায় বিশ্বাস শক্ত করা উচিত না।

ক'দিন বাদেই আমাদের চলে আসার দিন ছিলো। সকালটা হাসি ঠাট্টায় কাটিয়ে দিলাম। মামাতো-খালাতো ভাইবোনের সাথে শেষ সময়টুকু খুশিতে কাটাতে চাচ্ছিলাম। বিকেলের দিকে বলছিলাম, হয়তো যাওয়ার সময় কাঁদবো না। কিন্তু রেডি হওয়ার পর ছোট খালার সাথে কথা বলার পর হঠাৎ চোখে পানি চলে আসলো। এই মহিলা আমাকে খুব, খুব পছন্দ করে। নিজের মেয়ের মত করে। যতদিন ওখানে ছিলাম, নিজের কাছে রাখতে চাইতো। মাকে যেমন মাঝে মাঝে বিরক্তিকর লাগে, তাকেও লাগতো। মাকে ছেড়ে থাকতে যেমন লাগে, তাকেও ছেড়ে থাকার চিন্তাটা মনে হয় কাছাকাছি ছিলো। আর একবার কান্না শুরু হলে থামা শজ না। ছোট মামা - যে আমাকে একবার বলেছিলো - মেয়েটা একদম কথা বলতে জানেনা (এটার দুঃখ এখনোও যায় নাই (আম্মাআআ)) - যাকে রাগিয়ে দিয়ে মজা পেতাম - তাকে জড়িয়ে কেঁদে ফেললাম। সবার মাঝ থেকে সারাকে বারান্দায় নিয়ে অনেকক্ষন কথা বললাম, কিন্তু অন্যদিনের মত কারও মুখে হাসি ছিলো না। নিচে গিয়ে দেখি আশেপাশের বাসা থেকে উঁকি দেওয়া হচ্ছে, কারণ সবার মাঝে মরা-কান্না চলছিলো । কোনমতে বিদায় দিয়ে গাড়িতে উঠেছিলাম। তারপর সবকিছু অস্পষ্ট স্মৃতি।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:৩৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×