"শুভ্র! এই শুভ্র!" নিঃশব্দ সবকিছু। "শুভ্রপ্পি..." এবার একটু নরম কন্ঠে ডাকলো ভাইকে। চোখ একটু সয়ে যাওয়ায় দেখতে পেলো রাত্রিকে। এই মেয়েটা সবার ছোট হলে কি হবে, শান্ত আছে বেশ। এক জায়গায় চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। কিছু করতে বললেই চট জলদি করে ফেলবে, টু শব্দটিও ছাড়া। এখন বেনী দুলিয়ে এগিয়ে আসছে সে। একটা বেনী একটু উপরে হয়ে গিয়েছে। বাতি আসলে ঠিক করে দিতে হবে।
"রাত্রি সোনা, শুভুদা কই জানো?"
"উহু।"
"উহু কি? হ্যা নাকি না?"
"উহু।"
"ফাজিলটা আবার নদীতে গিয়েছে, না?"
এবার সে চুপ। ভয়ে বেনীও স্থির।
"তারে আসলে বলিস কপালে আজকে দুঃখ আছে। এই সন্ধ্যায় কেও পানিতে ঘোরে? কতবার বললাম... একটা কথাও শুনে না।" বড় বোনের ভাব ধরে চলে এলো মৃত্তিকা।
রাত্রি কি করবে বুঝতে পারছে না। প্রতিদিনই এরকম কিছু একটা হয় কেন?
(চলিবো আমি?)
ছবি: কপিরাইট মীরা বিগাম, '06।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



