আসবে তুমি, আসবে?
০৫ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমায় বলেছিলে
আসবে তুমি, আসবে,
আগের কথা ভুলে গিয়ে
আবার ভালোবাসবে।
আনবে আমি যা কিছু চাই
যেখান থেকেই হোক,
মুছবে এবার আমার দুটো
অশ্রু ভেজা চোখ।
পারবে তুমি, পারবে নাকি?
সবাইকে আজ বানিয়ে বোকা
আমার দ্্বারের সামনে থেমে
পারবে দিতে দু'এক টোকা?
আসবে যখন, তখন না হয়,
আকাশটাকে অল্প ছিঁড়ে
আমার জন্য লুকিয়ে রেখো,
যত্নে এনো পকেট পুরে।
কিংবা বিশাল সাগর থেকে
নেবে ধারে দুটো ঢেউ,
একটা আমার, একটা তোমার,
আর পাবেনা অন্য কেউ।
আমার এথায় আসতে যদি
দেখো কোন শিশির কনা,
শুকনো পাতায় আছে শুয়ে
মনটা করে আনমনা,
ভুলবে নাকো আনতে সেটা,
ধরবে অতি সাবধানে,
ভেঙো না তো! একটুও না,
আনবে যখন আমার পানে।
এবার বলো, আসবে তুমি?
পারবে, বলো, পারবে?
বাঁধনটাকে ফেলবে ছিঁড়ে?
শক্ত করে ধরবে?
নতুন আশায় বসে আছি,
জড়িয়ে ঠোঁটে হাসি,
শুনতে শুধু শব্দগুলো:
তোমায় ভালোবাসি।
বি.দ্্র.: এ কবিতার পেছনে কোন ইতিহাস নেই। মাথায় আসলো, লিখে ফেললাম। কালকে রাতে লিখেছি এটা। আপুনিকে দেখাতেই ওর কাছে গান-গান মনে হলো। সকাল থেকে এটাতে সুর দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু প্রতিবারই আস্তমেয়ের কণ্ঠে ভিন্ন ভিন্নসুর আসে, যদিও প্রতিটাই সুন্দর। কি আর করা!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন