somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু বরফ, কিছু রক্ত ও কিছু কান্না

০৪ ঠা মে, ২০০৭ ভোর ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে উঠেই মনে হলো ডান জুতার মধ্যে কিছু আছে। সারাটা দিন খারাপ ভাবে গিয়েছে, তাই ওটা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছিলাম। কিছুক্ষন পরে আবার একটা টান অনুভব করলাম। বন্ধুরা কথা বলায় ব্যস্ত। টিচাররা সামনে তাকিয়ে। নিচু হয়ে এক টানে খুলে ফেললাম জুতা। এক মুহুর্তের জন্য মনে হয় হৃদপিন্ড বন্ধ হয়ে গিয়েছিলো। আস্ত একটা ছোটখাট টিকটিকি তাড়াহুড়ো করে বের হয়ে গেলো। বাকি সময়টুকু বেশি কিছু বলতে পারলাম না। জবাব দিতে হলেই হু-হাতে পার করলাম। নামার পরে অবশ্য সব ঠিক।

এর আগে দু'তিন বার গিয়েছিলাম আইস স্কেটিং করতে। অনেকদিন পর পর যাওয়ার কারণে কিছুই শেখা হয় নি, কাজের উপর কাজ যা হয়েছে তা হলো পিছলে পড়ে যাওয়া। বরফের মধ্যে হাটি হাটি পা পা করতে গিয়ে একেবারে ধপ! একদিনে চার-পাঁচবার সেরকম কিছু ঘটলে মাজায় ব্যাথা অস্বাভাবিক কিছু না। এবার অবশ্য ওটা হয় নি। সোমবারের স্কুল থেকে শেষ পিরিয়ডে বন্ধুদের সাথে গেলাম। বরফ নিয়ে খেলার যা দাম! এর উপর পুরোটাই গিয়েছে আমার পকেট থেকে। তাই সময়টা যাতে ভালোভাবে কাজে লাগে তার চেষ্টায় ছিলাম। ধারালো জুতা পরতেই লেগে গেলো অনেক সময়। এরপর ছোট দেয়ালটা ধরে ধরে নেমে গেলাম। হু, একটু ভয় করছিলো। পা টাও ব্যাথা করছিলো ভীষন। কিন্তু একটু পরে আপনা আপনিতেই ঠিক হয়ে গেলো। ডান, বাম, ডান... দেওয়াল ছেড়ে চলার চেষ্টা চালালাম। সে এক ঘন্টায় পেরেও গেলাম অনেকটুকু। দু'বার বন্ধুদের সাথে হাত ধরে পুরো রিঙ্ক পার হয়েছি! (ক্লোজআপহাসি) পিছলে পড়েছি মাত্র একবার। তবুও, সাদা ভিজে ও ঠান্ডা জিনিষটা এবার অত খারাপ লাগেনি।
জুতা খুলেই বুঝতে পেরেছিলাম পায়ে কোন সমস্যা হয়েছে। গোড়ালির একটু উপরে হালকা গোলাপি হয়ে গিয়েছে। বাসায় আসতে আসতে খয়েরি রং! সেদিন গোসলের সময় আসল রুপ ধারণ করলো। পানি ছোঁয়াতেই ছ্যাত করে উঠলো। উহ আহ করতে করতে কোন রকমে বের হয়ে এলাম। এখন ঠিক হয়ে গেছে। খয়েরি আছে, কিন্তু ব্যাথা নেই।

আজকে অনেকদিন পর রক্ত গড়িয়ে পড়তে দেখলাম। সকালে স্কুলে যাওয়ার সময় বরাবরই তাড়াহুড়োর মধ্যে থাকি। মা খাবার নেওয়ার জন্য বলতে থাকে, আমি কাজল দেওয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করি, বাবা-ভাইয়া-আপু যার যার কাজে। আজকে বাস আসার সময় প্রায় চলে যাচ্ছে তাই কোনরকম জুতা পায়ে গলিয়ে ব্যাগ আর ঘড়ি হাতে নিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করছিলাম। না তাকিয়ে টান দিলাম। হাত চাপা পড়ে গেলো, তাই অন্য হাতে চেপে দৌড়ে সিড়ি বেয়ে নামলাম। ঘড়ি পরার সময় দেখলাম কোন একটা কারণে আমার ডান হাতের প্রথম আঙ্গুল বেয়ে টকটকে লাল রক্ত পড়ছে। বা হাতও ভরে গেছে ঐ রক্তে। এবার বুঝলাম ব্যাথা কোথা থেকে আসছে! অবাক হয়ে পেছনে দৌড়ে বেল টিপলাম। দরজা খুলতেই মা দেখলো অবস্থাটা। পানি ঢালা হলো, বরফ দেওয়া হলো। এর মধ্যে আটকে থাকা কান্নাটা গলা থেকে উঠে এসেছে। গত কয়েকদিনের বলা না বলা সমস্ত ছোট বড় মন ও শরীরের ব্যাথার কথা মনে চলে এসেছে। বাচ্চাদের মতো কেন কাঁদছি এটা ভেবেও রাগে কান্না বেড়েছে। টানা দেড় ঘন্টা চোখ দিয়ে পানি পড়েছেই তো পড়েছে। হাতের জ্বালা একটু কমে আসতে কান্নাও থেমেছে। আজকে আর স্কুলে যাওয়া হলো না।
ভেবেছিলাম বাসায় বসে বসে নোট করবো আর পড়বো। আর দু'দিন পরে পরীক্ষা। একটু আগে পর্যন্ত বিছানায় কম্বল জড়িয়ে গল্পের বই পড়ছিলাম। এখন পড়ার বই খোলা সামনে। শব্দগুলো চোখের সামনে ভাসছে, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। আল্লাহ! আমার কি হবে! (খাইয়ালামু)
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×