somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো ভাবনা : মফস্বল বনাম ঢাকার শৈশব- কৈশোর

২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার শৈশব এবং কৈশোর কেটেছে বাংলাদেশের এক জেলা থেকে আর এক জেলা ভ্রমণ করে। পিতার সরকারী চাকুরীর সুবাদে এক একটি জেলায় দুই থেকে তিন বছর থাকার পর বন্ধুত্বের বাধন ছেড়ে ভিন্ন একটি পরিবেশে যাওয়ার কষ্ট এখনো মাঝে মাঝে বুকের ভিতরে নাড়া দেয়। কি ছিলোনা সেই মফস্বলের শৈশব এবং কৈশোর এর দিনগুলিতে!! প্রতিদিন বিকেলে ফুটবল খেলার মাঠে ম্যারাডোনা হবার স্বপ্নে ফুটবলে লাথি মারা ... শীতের সময়ে পাড়ায় পাড়ায় ক্রিকেট খেলে বেড়ানো... নদী কিংবা পুকুরে ঝাপিয়ে পড়ে গোসল করা...

বাসার পাশে ছোট্ট একটা নার্সারী বানিয়েছিলাম কয়েক বন্ধু মিলে। তাই নিয়ে আমাদের কত স্বপ্ন কত পরিশ্রম। এক এক ;দিন ফোটা এক একটি গোলাপ/ডালিয়া কতজনকে ডাক দিয়ে দেখাতাম!! একুশে ফেব্রুয়ারীতে সেই সকাল বেলা খালি পায়ে প্রভাত ফেরী... আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী..... স্বাধীনতা ও বিজয় দিবসে স্কুল থেকে শারীরিক কসরতের প্রতিযোগীতার জন্য নিয়ম করে অনুশীলন। বিজয় দিবসে আর স্বাধীনতা দিবসে কঠোর রোদের মধ্যে মার্চপাস্ট করে কি অনাবিল তৃপ্তি। আহা কি চমৎকার ছিল সেই দিনগুলি।

মাঝে মাঝে ছিপ নিয়ে চলে যেতাম বিলে.. মাছ ধরতে। মাঝিকে ধরে নৌকা চালাবার কি প্রাণান্ত চেষ্টা.. মনে পড়লে এখনো হাসি পায়। পাড়ায় পাড়ায় ছোট ছোট সংগঠন.. কবিতা আবৃত্তি আর পথ নাটকের দল। শহীদ মিনারে সপ্তাহব্যাপী পথনাটক উৎসব, সেখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালনের সময় মনে হতো আমিই রাজা। আর কাজ শেষে বড় ভাইয়ের হাতে ধরিয়ে দেয়া ১০ টাকা মনে হতো সোনার চেয়েও দামী। নিয়মিত স্কুল পালানো... আর স্কুল পালিয়ে খ্যাপ এ ক্রিকেট খেলে বেড়ানো...এভাবেই হেসে খেলে পার করে দিলাম শৈশবটা আর কৈশোরটা । এস এস সি পাশের পর ঠিকানা হলো ঢাকা। প্রথমে ঢাকা কলেজ আর তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ।

আমার ছেলের বয়স সাড়ে পাঁচ বছর, মেয়ের তিন। ঢাকার থাকার সময়কালীন আমার নিকটাত্মীয়, প্রতিবেশী... বন্ধুজন এদের ছেলে মেয়েদের জীবনটা কাছ থেকে দেখলাম। বয়সসীমা ৫-৬ থেকে সেই ১৫-১৬ বছর, কিন্তু রোজকার জীবনটা কেমন যেন প্রাণহীন। ব্যতিক্রম অবশ্যই আছে। তবে স্কুল, প্রাইভেট টিউটর, কোচিং..হোমওয়ার্ক ...ঘুম আবার স্কুল... এই যেন প্রাত্যাহিক সময়। এর মাঝে সময় কর একটু কম্পিউটারে গেমস খেলা বা টিভি দেখা। জীবনের স্কয়ার ফুটে আবদ্ধ জীবন। অধিকাংশ এলাকায় মাঠ নেই, মাঠ থাকলে খেলার পরিবেশ নেই, অধিকাংশ এলাকায় পাড়াভিত্তিক কোন সৃষ্টিশীল সাহিত্য সংস্কৃতি ভিত্তিক সংগঠন নেই...যোগ করলে অনেক বড় লিষ্ট হয়ে যাবে।


দুই - এক বছর পর প্রবাস থেকে ঢাকায় ফিরে যাবো। আমার সন্তানদের জন্য আমার খুব কষ্ট হয়। আমি যে শৈশব আর কৈশোর উপভোগ করেছি.. সেরকম একটা শৈশব-কৈশোর কি ওদের দিতে পারবো?

আচ্ছা মফস্বল কি এখনো সেরকম আছে?? আমার কথাগুলি ১৯৮০-৯০ এর সময়কালীন।

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৪
১৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×