আমাদের সবার চেষ্টায় সামহোয়্যারইনকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মুক্ত বুদ্ধির চর্চা ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠা করবোই যেখান কোন গালাগালি, হ্যারাসমেন্ট বা অশ্লীলতা থাকবেনা ।
(এই সংখ্যা ব্লগটি উত্সর্গ করছি মুক্তিযুদ্ধের বীর সেনানী আমাদের মুক্তিযোদ্ধাদের) মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে। আর সেজন্যই একটু ভিন্নধর্মী এই সংখ্যা ব্লগ ।
২৬৭ - দিন স্থায়ী হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ
২৬ - শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষনা করে
৩০,০০,০০০ - শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা
২০০,০০০ - নারী ও শিশু ধর্ষিত হয় মুক্তিযুদ্ধের সময়কালে
১১১১ - জন বুদ্ধিজীবিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়
১ - টি মাত্র মামলা দায়ের করা হয়েছিল পাক বাহিনীর যুদ্ধাপরাধের বিরুদ্ধে, যেটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়।
১০০,০০০ - জন সংগঠিত মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। অসংগঠিত ও সহযোগী যোদ্ধার সংখ্যা এর কয়েক গুন।
১৭ - ই এপ্রিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়।
১১ - ই জুলাই ১৯৭১, এই দিনে আনুষ্ঠানিকভাবে কর্ণেল ওসমানীর (পরবর্তীকালে জেনারেল) নেতৃত্বে নিয়মিত বাহিনী হিসাবে মুক্তিবাহিনীর যাত্রা শুরু হয়।
৫,০০০ - জন (অন্যূন) যুদ্ধ শিশু (পাক বাহিনীর ধর্ষনের ফলে জন্ম নেয়া) মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে।
২১ - শে নভেম্বর, প্রথমবারের মত বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী (মুক্তিবাহিনী) যৌথভাবে হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে
৪৫ - জন নৌসেনা নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌ-বাহিনী গঠিত হয়
৬৭ - জন বিমানসেনা নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয়
৩ - ডিসেম্বর, ভারত সরাসরি মু্ক্তিযুদ্ধে অংশ নেয়ার কথা ঘোষণা করে
২৫০,০০০ - মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী (৬ - ১৫ ডিসেম্বর) ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা
১২৫,০০০ - হানাদার পাকবাহিনীর সংখ্যা যারা ৯ মাস ব্যাপী হত্যা ও ধর্ষন চালিয়েছে । এর মধ্যে ২৫,০০০ জন প্যারা মিলিটারী বাকীটা নিয়মিত সেনাবাহিনী।
১৪২৬ - মুক্তিযুদ্ধে জীবন দানকারী ভারতীয় সেনা সদস্যের সংখ্যা
৮.০০০ - যৌথ বাহিনী (মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী) এর হাতে নিহত হানাদার পাকবাহিনীর সংখ্যা
৭ - জন শহীদ মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করা হয়।
২২ - জন মুক্তিযোদ্ধাকে ২য় সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বীরউত্তম খেতাব প্রদান করা হয়।
১১ - টি সেক্টরে বাংলাদেশকে বিভক্ত করে মুক্তিবাহিনী স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করে।
১৬ - ই ডিসেম্বর লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় মুক্তিযুদ্ধের বিজয়, স্বপ্নের স্বাধীনতা
পাদটীকা : তথ্যসূত্র - বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন,বিভিন্ন ওয়েবসাইট, গবেষণা পত্র এবং মার্কিন তথ্য আর্কাইভ।
সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ (রিপোষ্ট)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।