কতবার যে মন বলেছে বলতে- কিন্তু মনের কথা শুনেছি কয়বার?
অবশ্য তুমি যদি বল না; তাতেও আমি রবো খুশি,
যদি বল হ্যাঁ... তবে তো রইলো না কোনো কথাই.....
আমার মনকে করবার জন্য একটু খুশি, মিথ্যে মিথ্যেই না হয় বলো খানিক্ষণ-
যে ভালোবাসো আমাকে; সত্য নয়- মিথ্যে করেই না হয় বলো একটিবার...
কতবার যে মন বলেছে বলতে- কিন্তু মনের কথা শুনেছি কয়বার?
কতবার যে হয়েছি আমি বিস্মিত একথা ভেবে যে , কেন যেন মোর ভালবাসা থেকে উঠে আসে প্রার্থনার সুবাস ...
যখনি তোমার নাম ছুঁয়ে যায় মোর ঠোঁট...
মনে হয় যেন ইবাদত করছি তোমার, উপাসনা করছি তোমার সৌন্দর্যের-
নেমে আসো স্বর্গ থেকে হে দেবী..
আর যেওনা কোথাও আমাকে ছেড়ে, রও চিরদিন শুধু মোর পাশে
এত টুকু শুধু মোর চাওয়া।
কতবার মন হয়েছে যে উড়ে বেড়াই নীল আকাশে তোমার সাথে...
আকাশের চাঁদ গলিয়ে তৈরী করি রুপো-
তারপর তোমার কানে পড়িয়ে দেই সেই রুপোর তৈরী বালা, হয়ত তাহলে বুঝতে পারবে তুমি আমার না বলা সে কথা ...
কিন্তু আবার আহত মনে আসে পুরোনো এক স্মৃতি,পুরোনো এক ভয়-
না জানি তুমি বলে বসো যে-
কেন এনেছি আমি এটা তোমার জন্য? কেন এনেছি আমি?
কেন এনেছি এই রুপোর বালা, যখন জানি যে তুমি অন্য কারো; নও মোর...
তাই রয়ে যাই নীরবই, রয়ে যাব নীরবই।
কতবার যে মন বলেছে বলতে- কিন্তু মনের কথা শুনেছি কয়বার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





