ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, পার্থিব লোভ-লালসা পরিহার করে আত্মসংযম করার মধ্যেই মুসলমানের প্রকৃত মর্যাদা নিহিত। ক্ষমতার মোহ, দুনিয়ার লোভ-লালসা ত্যাগ করে যারা ইসলাম কায়েমের চেষ্টা করে তাদের সহযোগিতা করা সকলের কর্তব্য। শরীয়তের অলঙ্ঘনীয় বিধান পর্দার খেলাফ করে যারা ইসলাম চর্চা করে তাদের দ্বারা দেশবাসীর কোন উপকার হবে না।
আত্মশুদ্ধি অর্জনের মহান এ মাসে নিজেকে আল্লাহর রঙ্গে রঙ্গিন করে ইসলামী অনুশাসন কায়েমে ভূমিকা রাখতে পারলেই রমজানের শিক্ষা কাজে লাগবে। ইসলামের স্বার্থে আজীবন কাজ করার মানসিকতা থাকতে হবে সকলের। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। উন্নত চরিত্র অজর্নের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করত: পাশবিক শক্তিকে আয়ত্ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। কুরআন নাজিলের মহান এ মাসে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে।
গতকাল শনিবার সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ১০ম দিনে দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন। এতে নায়েবে আমীরুল মজাহিদীন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মাওলানা জিয়াউল করীম, মুফতী ইসহাক মু. আবুল খায়েরসহ চরমোনাই’র খলিফাগণ আলোচনা করেন।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে তাকে মুসলমান বলা যায় না। তাছাড়া আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্য বা বিশ্বাস ছাড়া কোন মুমিনের ইবাদতও কবুল হবে না। তিনি সরকারকে সংবিধানে আল্লাহর ও্পর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করার জন্য দাবি জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।