উদ্বাস্তু পাখির শিসে নাচে কোটি বিভ্রান্ত ঘুঙ্ঘুর
মৌন রাত্রিদের বিষণ্ণতা যায় সমস্ত সন্তাপ ছুঁয়ে
তুমুল তর্কের দুর্দান্ত উত্তাপ নিয়ে পাশ ফেরে মন
ময়লার ঝুড়িতে ছেঁড়া চিঠিদের প্রেম
অদ্ভুত অযত্নে পূর্ণতা প্রত্যাশী ।
যদিও তাদের বিস্তর অভিযোগ
তবু ভালবাসে খুউব, বলে কাঁদো ।
হারতে থাকি
অথচ মৃত্যু না পায় পূর্ণতা আর
পূর্ণতা পায় না তোমার পরিধি ।
পাখিরা দেয় অনন্তে উড়াল
আশ্রিত হুল্লোড় যায় ক্ষয়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



