August 4, 2013 at 1:29am
জীবনের অনেকটা পথ, অবুঝের মতো হলেই, পেরিয়ে এসে আজ আচমকা মনে হল , আরে আমার মত এই হতচ্ছাড়া মানুষটা এতটা পথ এল কি করে ! ( যদিও ভাবাবেগ আমাকে ইনিয়ে বিনিয়ে বলবার চেষ্টা করেছে যে, আরে বেকুব তোর তো পনের আনাই গেছে গচ্ছায় ! কিন্তু দিব্বি কেটে বলছি ফিট ফাট সাহেবিদের মত আমিও ক্লিন শেইভ হতে ভালোবাসি, আমি বরাবরি হতে চাই আশাবাদী। যাই হোক এইসব কান কথার জন্য আরেকটা দিন বেছে নেয়া যাবে ) তারপর আমি আনমনে বারান্দায় গিয়ে... একটা ঘণ্টা ... কি চিন্তা... কি চিন্তা ...
একটা লিস্ট প্রস্তুত করা যাক ...
এক । শেষের হিসেব । একটা ছোট গল্প । লেখকের নাম মনে নেই !
দুই । শেকল অন্তরে ি। জাপল সাত্রের অনুবাদ । তিন খণ্ড । সাযযাদ ভাইয়ের কাছ থেকে ধার করে নিয়ে পড়া । মেরে দেবার খুব ইচ্ছে ছিল। পারিনি !
তিন ।শা-জাহান । গুরুর কবিতা । পুরোটা মুখস্ত করেছি অনেকবার । তারমানে ভুলেছিও বার বার ।
চার। একজন মানুষ । আপাতত নামটা উহ্য থাক ।
লিস্ট টা সম্ভবত অনেকটা লম্বা হবে ... দেখা যাক ... বাড়ির ছাদ ফুটো করে আকাশ স্পর্শ করার আগে লিস্টটা শেষ হয় কিনা ! দেখা যাক..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



