চিবুক উঁচু করে আকাশ দেখে নিও
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরং চিঠিই লেখি আরেকবার
ইলেকট্রনিক অক্ষরের রোবটিক জড়তা গিলে ফেলছে লাবণ্য তোমার
মেসেঞ্জার যাচ্ছে ভরে
টুপটাপ ঝরে পড়া অতসব চটুল বাক্যে ডুবে যাচ্ছো তুমি
তলিয়ে যাচ্ছো লোহা-লক্কর আর পালিশ করা ইট-পাথরের জঞ্জালে
বরং চিঠিই লেখি আরেকবার
আবারও এই প্রেমহীন স্থবির শহরে চিঠির খাম বিলে হবে
প্রিয়তমা অক্ষরের গায়ে লেগে থাকা রোদ-বৃষ্টি আর ভালবাসা
ঠিক ফিরে পাবে স্নায়ুর স্পর্শ তোমার -
সময় করে একবার চিবুক উঁচু করে আকাশ দেখে নিও
আয়নায় ফিরে দেখে নিও
লুকানো লাবণ্য তোমার -
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন