somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়াবিনী রাজকন্যার রূপসী হয়ে ওঠার গল্প

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনগুলো হাওয়ায় ওড়ে
পাশ ফিরতেই ঋতু বদলায়
বয়স বাড়ছে জানি
স্বপ্নগুলোকে আজকাল বড্ড বেশি দূরাশা মনে হ্য়

সময়ের পাখনায় অত জোর
ভীড় করে থাকা স্মৃতিদের কল্পকথা এত
তবু বোবা দৃশ্যেরা হাতড়ে বেড়ায় প্রিয়তমা শব্দ
সারাটা গল্পে যেন মায়াবিনী রাজকন্যা রূপসী হয়ে ওঠে বিষাদে
কানামাছি প্রহরে মরচে পড়া হৃদয় নিয়ে আশে পাশে ঘুরে বেড়ায় প্রেম
ওই ঠোঁটে যে রঙ তার ঠিকানা ছিল আকাশ
অছ্যুত আকাশ জানে
সকালের আনকোরা আলো
ঘাসের গায়ে লেপ্টে থাকা ভীরু শিশির কণা কিংবা
একলা একটা রাতের আকাশ নিয়ে
টিকে থাকার লড়াই চলে এই দানবীয় শহরে

অথচ সবাই জানে
কর্পোরেট ডেস্কে বেড়ে ওঠে ছোট্ট ক্যাকটাস মমতায়
সারি সারি কন্টকিত দেয়াল পেরিয়ে ছুঁয়ে আসে কখনো কাজল ভরা চঞ্চল চোখের মণি
হারিয়ে যাওয়া অসম্ভব জেনে প্রতিটি সওদাগরী ইমেইলের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে
আমাদের আটপৌরে ঘ্রাণ, প্রাচীন প্রণয়
নোটবুকে ডেইলি টাস্কে কখনো কখনো প্রান্তর জুড়ে কারো হেঁটে যাওয়ার স্কেচ

সময়ের পাখনায় অনেক জাদু
বেলা বেড়ে মায়াবী সন্ধ্যায় পুরোপুরি রুপসী তখন রাজকন্যা।

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×