somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অরুপম
দেবার মতো তেমন কোন পরিচয় আমার নেই। আমি মানুষ, চমৎকার এই পৃথিবীর চমৎকার সব ঘটনা দেখে এখন পর্যন্ত চমৎকৃত। আর তাই লেখালিখির মাধ্যমে সেটা কিছুটা প্রকাশ করতে চেষ্টা করি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কিছু উৎপাতকারী

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই কিছু ছাত্র নামধারী উৎপাতকারী থাকে যাদের কাজ হচ্ছে বাজারের হিজড়াদের মতো "তোলা" উঠানো। যারা "তোলা" সর্ম্পকে জানেন না তাদের জন্য বলছি, হিজড়া সম্প্রদায়ের কিছু মানুষ বাজারে বিক্রেতাদের কাছ থেকে ফাও কিছু জিনিসপত্র (সবজি বিশেষত) নিয়ে নেয়। তারা ভাবে এগুলো তাদের জন্যই। এরকম করে "তোলা" উঠানো তাদের অধিকার।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এমন কিছু ছেলেপেলে থাকে। এরা টং দোকানে নাস্তা করবে, বিল দিবে না। বিল চাইলে ছাত্রের বাইরে যে তার আরও একটা তথাকথিত পরিচয় আছে সেটা সদর্পে, সগর্বে প্রকাশ করবে। প্রেমিকা নিয়ে ফুচকা খাবে, বিল দেয়ার কথা ভুলেও মনে আনবে না। ক্যাম্পাসে শোডাউন দিবে, ফুডকোর্টে খাবে কিন্তু পয়সা দেবে না। এখানেই শেষ নয়, নিয়মিত চাঁদা উঠাবে, হলের ডাইনিংয়-ক্যাফেটেরিয়ায় ফাও খাবে, সাথে ধমকধামক তো আছেই। "তোলা" না দিলে হিজড়েরা যেমন অকথ্য গালিগালাজ করে তারা কিন্তু এখানে থেমে থাকে না। এককাঠি সরস হয়ে গায়ে হাত তুলতে পারলে তারা আত্মতৃপ্তি পায়। তাদের এই সরস আচরনের জন্য যখন একটা সাদাসিধে ছেলেকে ডাইনিং কিংবা টংয়ে একবেলা বাকি দিতে দোকানদার উসখুশ করে তখন তাদেরকে দোষ দিতে পারি না।

বিশ্ববিদ্যালয় মানুষ গড়ার কারখানা । বিশ্ববিদ্যালয় এখানে পুরোপুরি ব্যর্থ না হলেও কিছুটা ব্যর্থ। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের কিছু ছেলে যখন এমন হয় তখন ব্যাপারটা খুবই লজ্জাজনক। একটা টং দোকানি কিংবা একটা ফুচকাওয়ালা, কিংবা মাত্র ২ টাকা লাভে খাবার বিক্রি করা ডাইনিং মালিককেও যখন এসব পাতি নেতাদের চাঁদা দিতে হয় তখন সাধারন ছাত্ররা রাজনীতি দুরে সরে যাবে এটা কি খুব বেশি অস্বাভাবিক? রাজনীতি কাউকে চুরি ছ্যাঁচড়ামি শিখায় কিনা আমার জানা নেই। খুব সম্ভবত উত্তরটা না হবারই কথা।

এখানেই তাদের শেষ নয়। ছোটখাটো ছ্যাঁচড়ামি, চাঁদাবাজি করতে করতে তাদের কলজেটা বড় হয়ে যায়। শুরু করে টেন্ডারবাজি। ক্যাম্পাসে উন্নয়নমূলক কাজ হচ্ছে? আমার চাঁদা দাও, নয়তো কাজ বন্ধ। আবাসিক হল সংস্কার হচ্ছে? আমি সরকারি দলের রাজনীতি করি।আমার অনুমতি(!) না ছাড়া কাজ চলবে না। অতঃপর রাজার নজরানা, তারপর কাজ চালানোর সদয় অনুমতি। ক্যাম্পাসে তারা অলিখিত রাজা। সবাই তাদের নজরানা দিবে, ভেট দিবে, আর তারা ড্রপের পর ড্রপ দিয়ে, মেয়ে নিয়ে ফুর্তি করে আমাদের ধন্য করবে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×