somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অরুপম
দেবার মতো তেমন কোন পরিচয় আমার নেই। আমি মানুষ, চমৎকার এই পৃথিবীর চমৎকার সব ঘটনা দেখে এখন পর্যন্ত চমৎকৃত। আর তাই লেখালিখির মাধ্যমে সেটা কিছুটা প্রকাশ করতে চেষ্টা করি।

বেঁচে থাকা কেন?

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্যান্সারের শেষ স্টেজে আছে, কেমোথেরাপি চলছে এমন মানুষকেও দেখেছি দুচোখে
বাঁচার স্বপ্ন নিয়ে উচ্ছ্বসিত হতে। কিডনি ডায়ালাইসিসের রোগিকে বলতে শুনেছি,'এতো কষ্ট এই ডায়ালাইসিসে, এরচেয়ে বরং মরে যাওয়া ভালো।' কিন্তু তারপরও সে নিয়মিত ক্লিনিকে যায় ডায়ালাইসিস করাতে। একবার করিয়ে ২ দিন ঝিম মেরে পড়ে থাকে, উঠবার মতোন শক্তি পায় না। তারপরও সে চিকিৎসা চালাচ্ছে। কেন? বেঁচে থাকার তীব্র আকাঙ্খায়।
এই তো কিছুদিন আগে সংগীত শিল্পি আবদুল গাফফার চৌধুরি দেশের সবার কাছে সাহায্য চেয়ে বলেছেন, ' আমি মরে গেলে আমার কবরে হয়তো ফুল দিবেন। সেটা না করে আমি জীবিত থাকতে আমার চিকিৎসার জন্য দান করুন। ১৬ কোটি মানুষ ১ টাকা করে দিলে আমার চিকিৎসা হয়ে যাবে৷ আমি আরো কিছুদিন পৃথিবীতে বাঁচতে চাই।' কেন সে আরো কিছুদিন বাঁচতে চায়? জীবনের অনেক বসন্ত পার করে এখন তো বার্ধক্যের শেষ সীমানায় পৌছে গেছেন। যশ খ্যাতিও অনেক পেয়েছেন। তারপরও কেন সে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন? কারনটা সবাই বুঝি। পৃথিবীটাকে আরো কিছুদিন নিজের চোখে দেখা। মানুষের এটাই নিয়ম। সর্বস্বের বিনিময়েও সে কেবল একটা জিনিসই চায়, জীবন। সে কেবল বাঁচতে চায়। জীবন জিনিসটা মানুষের কাছে এতোটাই দামি।
এই যে ক্যান্সারের রোগি, যার কেমো চলছে, ব্যাথা বেদনায় জীবন যার অতিষ্ট, কিডনি ডায়ালাইসিসের যে রোগিটা নিজের মুখেই বলছে "....এরচেয়ে মরে যাওয়া ভালো", এদের যে কাউকে কি চায় জিজ্ঞেস করে দেখবেন। এক কথায় বলবে বাঁচতে চাই। মৃত্যুশয্যায় পড়ে থাকা মানুষটিও সত্যিকার শেষ ইচ্ছে জানতে চাইলে বলবে আর কয়েকটা দিন, আর কিছু সময় পৃথিবীতে বাঁচতে চাই। হয়তো সে বলে না এটা। সম্ভব নয় জানে বলেই হয়তো বলে না।

এতো সাধের আকাঙ্খিত জীবন স্বেচ্ছায় ছেড়ে দিয়ে মানুষ আত্মহত্যা কেন করে বলতে পারেন? এর উত্তরটা পাবার জন্যে আপনাকে বুঝতে হবে মানুষ বাঁচতেই বা কেন চায়। খুব সহজভাবে বলতে গেলে, একজন মানুষ তার কাছের মানুষদেরকে ছেড়ে যেতে চায় না। সে চায় না তাদের ভালোবাসা, তাদের যত্ন, তাদের অভিমান, অনুযোগ এসবকে ছেড়ে যেতে। কোন মানুষকে যদি বলা হয় যে মৃত্যুর ঠিক পরদিন থেকেই তাকে এবং কাছের মানুষদেরকে একসাথে একটা ঘরে থাকতে দেয়া হবে, তারা একসাথে থাকতে পারবে, পৃথিবীর কোন মানুষ বোধ করি মরতে ভয় পেতো না। বোধ করি জাহান্নামে যেতেও তার ভয় হতো না। কারন ভয় মানুষের ঐ কেবল একটা জায়গাতেই, মৃত্যুর পর একাকিত্বের ভয়। আরেকটা বিষয়ও আছে। স্বার্থপরতা। তার মানুষেরা সবাই দিব্যি জগতে ঘুরে বেড়াবে, ভালোবাসবে, ঘরসংসার করবে, সন্তান জন্ম দেবে, জীবনকে অর্জন আর উপভোগ করবে। অথচ সে থাকবে অনন্ত অপেক্ষায়। এটা সে মেনে নিতে পারে না। স্বার্থপরের মতো তাই সে চায় বেঁচে থাকতে। অনন্ত নিশ্চুপতার, প্রহরবিহীন প্রতিক্ষার ভয়, আর একাকিত্বের ভয়ে সে মরতে চায় না।
এই ভালোবাসার আর কাছের মানুষগুলো যখন তার থাকে না, যখন ঐ মানুষটা থাকে না যাকে তার; একান্ত তার নিজের মানুষ মনে করতে পারে, তখনই সে নিস্বার্থের মতো সবকিছু ছেড়ে দেয়। প্রচন্ড আকাঙ্খিত জীবনে সে যখন আর কোন আকাঙ্খার বিষয় খুঁজে পায় না, যখন নিশ্চুপতা আর শূন্যতার ভীতি তার কাজ করে না তখনই সে আত্মঘাতী হয়। সাধের জীবনকে মৃত্যুর পায়ে সঁপে দেয়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×