somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অরুপম
দেবার মতো তেমন কোন পরিচয় আমার নেই। আমি মানুষ, চমৎকার এই পৃথিবীর চমৎকার সব ঘটনা দেখে এখন পর্যন্ত চমৎকৃত। আর তাই লেখালিখির মাধ্যমে সেটা কিছুটা প্রকাশ করতে চেষ্টা করি।

ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কোন ঘটনা কিংবা দুর্ঘটনা হলেই আমরা একটা কাজ সবাই করি- সরকারের বা কোন কর্তৃপক্ষের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করি। তা কোন সাধারন বা অসাধারন যে কোন ঘটনাই হোক, আমরা গড়পড়তা সরকার, রাজনীতিবিদ বা সুনির্দিষ্ট কর্তৃপক্ষকে ধুয়ে ফেলি। কিন্তু, ঘটনার পেছনের কারন কি, এই ঘটনা থেকে কারা উপকৃত হলো, এটা কি কোন আইওয়াশ কি না এসব কিছু আমরা ভাবি না।

মেজর রাশেদকে খুন করা হলো না ক্রয়ফায়ারে দেয়া হলো, পরিকল্পিত হত্যাকান্ড নাকি দুর্ঘটনা এসব ভাবারও আগে একটা বিষয় ভাবা উচিত, তার মৃত্যুতে কে লাভবান হলো এবং তার মৃত্যুর সাথে যারা জড়িত বা যাদের নাম উঠে আসছে, তাদের সাথে কারা জড়ির, তারা কার স্বার্থে কাজ করে বা তাদের লিয়াঁজু কাদের সাথে। এতকিছু ভাবার পেছনে কারন- মেজর রাশেদ প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্ট সদস্য। খুব সহজ কথায় দেশের নিরাপত্তার সাথে সম্পৃক্ত। এটা কি নিছকই কোন হত্যাকান্ড নাকি সার্বভৌমত্বের প্রশ্ন এর সাথে জড়িত, তাও একবার ভাবা উচিত।

আজকে রেলের মাহবুব কবির মিলন স্যারকে ওএসডি করা হয়েছে। এজন্য সবাই মোটামুটি সমালোচনা করছে, মিডিয়াও ব্যাপারটা প্রচার করছে, তিনি নিজেও নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এবং কয়েকটি বড় ফেসবুক গ্রুপে বিষয়টি পোষ্ট করেছেন। বিষয়টি কি কেবলই তাকে সরানো নাকি সাধারনের দৃষ্টি তার দিকে ঘোরানো আইওয়াশ, নাকি অন্য কিছু তা একবার ভাবতে হবে আমাদের।

একটা কথা যদি আমরা বুঝে যাই যে, সরকার বা আমলা কিংবা রাজনৈতিক মহলে যে ঘটনাগুলো ঘটে তার যে কারন আমরা বুঝি বা আমাদের বুঝানো হয়, তার বাইরেও কারন নিহীত থাকতে পারে। কারন ছাড়া, কোন পক্ষের লাভ ছাড়া উপরের দিকে কোন ঘটনা ঘটে না। কিংবা কোন কাজ করাও হয় না।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×