somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনসংখ্যা নিয়ন্ত্রণই পরিবেশ দূষণ কমানোর সবচেয়ে ভাল পন্থা।

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ। এদেশের জনসংখ্যা ১৬ কোটি। এই ছোট্ট একটি দেশের পক্ষে এই বিপুল পরিমাণ জনসংখ্যার দৈনন্দিন বিভিন্ন প্রকার চাহিদা পূরণ করা খুবই কঠিন কাজ। অনেক মানুষ অভাবগ্রস্ত অবস্থায় জীবন কাটাতে বাধ্য হয়। শুধু তাই নয়, পরিবেশের উপরও মারাত্মক প্রভাব পড়ে। বনজঙ্গল উজাড় করে জনবসতি গড়া ও ফসলি জমি বানিয়ে তাতে আবাদ করা হয়, অতিরিক্ত মানুষের প্রয়োজন মেটানোর জন্য। ফলে বন্য প্রাণীর আবাসস্থল সংকীর্ণ হয়ে পড়ে। মানুষ প্রাণী হত্যা করে তাদের উজাড় করে ফেলে। অতিরিক্ত মানুষ অতিরিক্ত বর্জ্য তৈরি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। আজকে যদি ১৬ কোটি জনসংখ্যার বদলে ৫ কোটি জনসংখ্যা থাকত, তাহলে কি আজকে সুন্দরবন বাঁচানোর জন্য আন্দোলন করতে হত? বাংলাদেশ সরকারের উচিত জনসংখ্যাকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আখ্যায়িত করে তা সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা। অনেক গরিব মানুষ বুড়োকালের আশ্রয়ের কথা চিন্তা করে বেশি সন্তান নেয়। তাদের নিরুৎসাহিত করার জন্য সরকারের উচিত, ঘোষণা করা যে যেই দম্পতির একটি সন্তান অথবা সন্তানহীন হবে, সেই দম্পতির বুড়োকালের দেখাশোনার দায়িত্ব সরকার নেবে। এর ফলে জনসংখ্যা বৃদ্ধির হারকে কমিয়ে আনা, এমনকি এই হারকে নেগেটিভে নিয়ে আসা, অর্থাৎ জনসংখ্যা হ্রাস করা সম্ভব হবে। এভাবে সব মানুষের জন্য স্বাচ্ছন্দ্যময় জীবন, বন্যপ্রাণীদের সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২১ ভোর ৬:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×