
কিছু স্মৃতি রেখ যেও,
যদি ভাব বিস্মৃতিই অমোঘ নিয়তি
রেখে যেও নাকপাশা ঘামে মাখামাখি
কিংবা আলতা-পায়ের নূপুর একখানি।
রেখে যেও কিছু স্মৃতি
এই গোপন বিকেল,
সন্ধ্যা আসি আসি আড়ষ্টতাময় গোধূলি প্রহর
ফিকে হয়ে আসে নিমিষেই,
লাজুক-সহাস্য দিনে সুহৃদ বন্ধু ছিলে তুমি;
স্বল্পায়ুর সেই তরুণ বিকেলে করুনাভ চোখ ভিজে ছিল জলে।
ভুল করেই যদি ভুলে যাই
উৎকণ্ঠার হৃদয় তোমার কম্পন তুলেছিল হস্তযুগলেও;
কিছুই ছিলনা প্রাপ্তির, তবু মনে হয়েছিল পেয়েগেছি সব
যখন দিয়েছ তুমি শুভ্র রুমালে অঙ্কিত দুটি লাল গোলাপ
আর রুমালের শ্বেত পটভূমি ব্যাপী
রক্তিম ঠোঁট আঁকা চুম্বনখানি।
১০ ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


