somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

১৪ ই জুন, ২০১৭ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পাথরের কান্না

কিছু পাথরখন্ড মুহুর্তেই মানুষ হয়ে উঠলো
পাথর কেন মানুষ হবে!
ভয়ে বিভ্রমে কিছু নেড়িকুত্তা ঘেউ ঘেউ করে উঠলো;
'পাথরের মানুষ, পায়ু পথে নিশ্চয় কোন গন্ধ নেই'
-ভাবলো নেড়ি কুত্তাগুলো।

একটি নয় বসন্ত পেরুনো অবোধ শিশু
পায়ু পথে আঘাতে আঘাতে মৃত্যু শয্যায়!
নেড়িকুত্তাগুলো আরও কিছু শিশু কেন শয্যায় নেই
সে জন্য অবাক হয়ে লেজ নাড়িয়ে একে অন্যের দিকে তাকায়!
যেন একে অন্যের প্রতি তাদের অভিযোগ
ঈশ্বরের অর্পিত দায়িত্ব ঠিক মত সম্পন্ন হয়নি হয়তোবা।

রাতের নির্জনতায়
কিছুটা দূরে দু'একটা নেকড়ে আলস্য ভেঙে নড়ে চড়ে ওঠে,
সমবেত নেড়িকুত্তাগুলো মাথা দুলিয়ে দুলিয়ে
এই মুগ্ধতার রাত ও তাবৎ ভূখণ্ডে
একমাত্র ঈশ্বর ও নেকড়ের বন্দনার কথা বলে।
ধূর্ত নেকড়ে বুঝে ফেলেন
আরও কিছু ফরিয়াদ শোনানোর জন্যই তাদের এই নৈশ আয়োজন।
অভয় দিতেই বলে ওঠে নেড়িকুত্তা সভাসদ
'হুজুর দেখুন, আপনার ও আমাদের নাক ও চোখে কি চমৎকার মিল'
নেকড়ে হুজুর বললেন- 'হুম';
'হুজুর আরও দেখুন আপনার লোম কিংবা পশমের সাথে আমাদেরও
কি চমৎকার সাদৃশ্য!'
নেড়িকুত্তাগুলো আরও বললেন
'বালগুচ্ছেও কি চমৎকার মিল আমাদের',
সবারই যৌনাঙ্গ থেকে শুরু করে পায়ু পথ কি সুনিপুণভাবে ঢেকে রেখেছে'
নেকড়ে হুজুর আবারও স্বগোক্তির মত মথা ঝুলিয়ে বললেন 'হুম'।

অতঃপর নেড়িকুত্তাগুলো হুজুর সমীপে সবিনয় নিবেদনে বললেন
'হুজুর আমরা প্রভুভক্ত প্রজাকুল
আমাদের যথার্থ খাবার ও পানীয়ের যথেষ্ঠ অভাব'
আমাদের তাবৎ প্রাণীকুলের পায়ু পথের গন্ধ শোঁকার সুযোগ দিন';
নেকড়ে হুজুর হুঙ্কার ছেড়ে বললেন
'তোমরা কি আমারও পায়ু পথের গন্ধ শুঁকবে নাকি?'
নেড়িকুত্তা সভাসদ সমস্বরে বললেন
'না, না, তা কি করে হয়?'
আপনি ছাড়া হজ্ঞোলের যদি হয়, অমত নেইতো?'
'যাক বাঁচালে বাবা, আমি আবার ইদানিং পর্দা-ফর্দা মানিতো খুব',
তাই পায়ু পথটা একটু সামলিয়েই চলি'- বললেন নেকড়ে হুজুর।
অবশেষে নেড়িকুত্তাগুলো তাবৎ ভূখন্ডের
কচি মুরগীছানা থেকে শুরু করে সকলেরই
পায়ু পথের গন্ধ শোঁকার একছত্র ভোগাধিকার পেলেন।
নেকড়ে হুজুর সহ সকলেই বলে উঠলো
'মারহাবা, মারহাবা, সকলেরই অধিকার সংরক্ষিত হলো,'
সকলেরই স্ব স্ব অধিকার নিশ্চিত হলো'।
শুধু রাতের আকাশ সাক্ষী হয়ে রইলো
একখন্ড পাথরের
এক একাকী নিঃসঙ্গ জীবনের।

১৩ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ ভোর ৬:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×