ছিঁড়ে যায় শেঁকড়
ব্যাংকে রাখা সোনা তামা হয়ে যায়,
ব্যাংকে রাখা টাকা হাওয়া হয়ে যায়,
উন্নয়নের অদৃশ্য ঠাপে দেশে রাস্তাঘাট খানাখন্দে ভরে যায়,
মানুষ ঘর থেকে হাওয়া হয়ে যায়,
পড়াশুনার নামে আধুনিক পতিতার মত
ঢাকার শহরে যেয়ে মেয়েরা বা ঘোষের বেটিরা এমপি হয়ে যায়
অতঃপর কোটিপতি বনে যায়।
কেউ কেউ অন্ধকারে জয়নুলের কাছে কচি মুরগী সাপ্লাইয়ের
আজীবন চুক্তিপত্র হাতে পেয়ে যায়।
দরজার খিল খুলে বেড়িয়ে আসে হরিমাধব,
একদিন তার ধর্ষিতা স্ত্রীর কান্না ভেসেছিল এই বাতাসে;
এখনো এখানে ধর্ষণের মহোৎসব,
শুধু পাল্টে গেছে পোশাক, মুখোশের অবয়ব
এখন আর টুপিতে ঋতুশ্রাবের সরকারী সিলমোহর যুক্ত দাগ নেই,
এখন সবুজ পতপতে পতাকার রশিতে ফেলানীর ঝুলন্ত লাশ,
এখন স্বাধীনতার স্লোগানে উত্থিত লিঙ্গে যুবকের খুনী উল্লাস।
নির্ভীক হরিমাধব কিছুটা দূরে পুকুরে যাওয়ার অবসাদে ভোগে,
মসজিদের বারান্দায় ঝোলানো বস্রখন্ডে সে অবচেতনে মুছে নেয় লিঙ্গমুণ্ড।
এ এক ভয়ংকর মাৎস্যন্যায়ের দেশ
বেঁচে থাকার জন্য অর্বাচীন মানুষ
নিজের বুক চিঁড়ে ছিঁড়ে নেয় হৃদপিন্ড সমেত শেঁকড়।
১৭ই জুলাই ২০১৮
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


