দেশপ্রেমের কবিতাঃ
সবুর চাচার রেশমি কোমল অনুভূতি
মানুষ আর কতদিন বাঁচে!
এই আক্ষেপ করে করে আমাদের সবুর চাচা
ম্যালাদিন দাড়ি কাটেননি,
ফারাক্কাবাঁধ খুলে দিয়েছে যোগী মদির ভারতীয় পান্ডারা
পানিতে সয়লাব পথেঘাটে কোমড় সমান পানিতে নামতেই
আলগা হয়ে যাওয়া লুঙ্গির গিঁট ধরতে যেয়ে
ধরে ফেললেন একগোছা চুল।
চোখে ইদানীং কম দেখেন সবুর চাচা
দাড়ি ভেবেই চুলগুলো নাড়াচাড়া করতে করতে
ডাঙায় এসে দাঁড়ালেন;
পাশে দাঁড়ানো আক্কু চাচা বললেন
'মেয়া ভাই লুঙ্গিতো গঙ্গার পানিতে ভাইস্যা
রামমন্দিরের দিকে যাইতাছেগা'!
সবুর চাচা দাতা হাতেম তাইয়ের মত উদাস হয়ে
আকাশের দিকে তাকালেন
তার হাতে ধরা চুল গোছার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন
'আহা আমার এই লুঙ্গিতে ঢাকা চুলগুলি মোদিজীর মুখের
চুলগুলোর চেয়েও কত বেশীই না রেশমি কোমল!'
২৩ই আগষ্ট ২০২০
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



