somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!!!!!!!

০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট্ট ছেলেটা দ্বিতীয়বারের মত চিৎকার করে উঠল; মাত্র ৩-৪ বছর হবে বয়স। একজন মধ্যবয়ষ্ক লোক তাকে শক্ত করে ধরে আছে। বিড়বিড় করে ছেলেটার কানে কি যেন বলছে। বোধহয় চুপ করানোর চেষ্টা করছে।

ধারালো অদ্ভূতদর্শন যন্ত্রটা নিয়ে অপর লোকটা আবার ছেলেটার দিকে এগিয়ে গেল। তার চোখমুখ শক্ত। এই পিচ্চিটাকে দ্রুত শেষ করতে হবে। তার বস্ নিশ্চই বিরক্ত হচ্ছে। সে এ লাইনে নতুন এসেছে।

আমি একটু অস্বস্তিতে নড়েচড়ে বসলাম। বেঞ্চটা মোটেও আরামদায়ক নয়। ছোট্ট এই ঘরটিতে আমার পাশে আরও দু'জনকে বসিয়ে রাখা হয়েছে। আমি আবার বাচ্চাটার দিকে তাকালাম। সে ছাড়া পাওয়ার জন্য হাত-পা ছুঁড়ছে আর চিৎকার করছে। সেই গগনভেদী চিৎকারে বড় পাষন্ডেরও মায়া হবে। কিন্তু, বয়ষ্ক লোকটা তাকে শক্ত করে ধরে রেখেছে। ধারালো যন্ত্র হাতে অপর লোকটি শেষবারের মত এগিয়ে আসছে। তার চোখে ভয়ংকর দৃষ্টি।

আমি চোখ সরিয়ে নিলাম। মাথা নিচু করে ভাবতে লাগলাম, আর এক মিনিট পরেই হয়তো আমার পালা আসবে..........

হঠাৎ করেই ছেলেটার চিৎকার থেমে গেল। মাথা তুলে দেখলাম, মধ্যবয়ষ্ক লোকটা ছেলেটার নিথর দেহটা নিয়ে বেরিয়ে যাচ্ছে।

ধারালো যন্ত্রহাতের লোকটা এবার আমার দিকে তাকালো। বলে উঠল, "উফ্, আর বইলেননা ভাইজান, পোলাপানের চুল কাটন যে এত মুসিবত, আগে জানতাম না। জীবন শ্যাষ।"

আমি মুচকি হেসে চেয়ারে বসতে বসতে বললাম, " সাইডে-পিছনে
ছোট আর সামনে মিডিয়াম কইরা দাও।"
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×