somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের ব্যাংক ফাঁকা করে কি এখন রিজার্ভে হাত?

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের ব্যাংক ফাঁকা করে কি এখন রিজার্ভে হাত?

দেশে লুটপাটের মহোৎসব চলছে। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে কোষাগার ফাঁকা করে ফেলা হচ্ছে। আর সেই লোপাটের টাকা দিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে একশ্রেণীর লুটেরারা। এই লুটেরাদের আবার 'হাজার কোটি টাকা' কিছু না বলে ইনডেমনিটি দিচ্ছেন তাদের গডফাদারেরা।

এবার হাত পড়েছে আমাদের রক্ত-ঘামে অর্জিত রিজার্ভের টাকায়। তিলে তিলে গড়া রিজার্ভের ৮০০ কোটি টাকা লোপাট হয়ে গেলো অথচ কারো কোনো বিকার দেখছি না! দেখবোই বা কেনো, এদের তো আমার শ্রমিক ভাইদের মতো রক্ত-মাংস পানি করে টাকা আয় করতে হয় না। এরা তো পরজীবী শ্রেণী। এরা অন্যের কষ্টার্জিত অর্থ জবরদখল করেই দিব্যি জীবন কাটিয়ে দেয়। এদের কোনো কষ্ট নাই।

আমি মনেকরি, ব্যাংকিং চ্যানেলের জটিল জটিল নিয়মকানুন পাশ কাটিয়ে এতো বিশাল পরিমান টাকা হ্যাক করে নেয়া সম্ভব না যদি বড় বড় রাঘববোয়ালরা এর সাথে সম্পৃক্ত না থাকে। দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়ে কিছু চোর বাটপারকে ধনকুবের বানানোর চেষ্টা পরিষ্কার বোঝা যায়। এদের হাজার-লক্ষ কোটি টাকা বানানোর সুযোগ দিয়ে রেল লাইনে ঘুমানো কোটি মানুষের মাথাপিছু আয় বাড়িয়ে কারো ভাগ্যের পরিবর্তন কি আদৌ সম্ভব?

আমি শুধু ভাবি এই ৮০০ কোটি টাকা কিংবা শুধুমাত্র হলমার্কের ৪ হাজার কোটি টাকা দিয়ে কতোগুলো পরিবারকে স্বাবলম্বী করে দেয়া সম্ভব ছিলো! অন্তত ৫ লাখ পরিবারকে। অথচ এই টাকা নাকি 'স্বাধীনতা পদক(!)' বগলদাবা করা মন্ত্রীদের কাছে কিছুই মনে হয় না!

দেশের লোপাট হওয়া টাকার খবর নাই, এরা ব্যস্ত কে কোন পুরস্কার নেবে সেটা নিয়ে। ছি! এভাবে পুরস্কার নিতে কি এদের এতোটুকু লজ্জা লাগে না?

কপি বাই Dr. Imran H Sarker
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×