somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত / পাকিস্তান / যুদ্ধ !!

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফর ইউর ইনফর্মেশন, এইটা যুদ্ধ হে মানব সমাজ।
পৃথিবীর সবচেয়ে অশ্লীল সবচেয়ে নোংরা কান্ড।


ডিয়ার জনগন, এইটা যুদ্ধ, খেলাধুলা না!

পৃথিবী অনেক দূর আগাইছে, রাস্তা ঘাট হইছে, লিফট এস্কেলেটর হইছে, একশ তলা দুইশ তলা হাই রাইজ হইছে, কুত্তার গলায় চেইন বাইধা বিকাল বেলায় হাটাহাটি হইছে, প্যান্টের জিপার হইছে, নাইট ক্লাব হইছে, ফিজিক্স ক্যামেস্ট্রি হইছে।

নাসা মাইক্রোসফট আপেল হইছে, চিন হইছে, জিপিএস, এসি ফ্রিজ আইসা জাতে উঠছে পৃথিবী।

অথচ নিজেরে গোষ্টিবদ্ধ কইরা, দল ভারি কইরা দুর্বল মানুষরে মাইরা ফেলার আগ্রহ টা কমে নাই!

সভ্যতা আসলে আসেই নাই কোন দিন।
যা আসছে, লোক দেখানো ভাবটা আসছে।
চকমকা কাপড় পইড়া বা না পইড়া ল্যাংটা হইয়া সমুদ্রের পাড়ে শুয়ে থাকলেই তো আর সভ্য হইলোনা, আরেকটা মানুষের জন্য দরদ লাগে না?

আমি সাদা, আমি সুন্দর, আমি মুসলিম, আমি নাস্তিক আর তোমরা সব ভুল সব অসুন্দর এই মুর্খামি থেকে বাইর হওয়া দরকার ছিলো না?

যে লেখাপড়া পারমানবিক বোমা বানানো সায়েন্টিস্ট বানায় সেই লেখাপড়ার কি আসলেই কোন দরকার ছিলো?

লেখাপড়া শেখা মানেই মানুষের জন্য ভালোবাসার অনুভব টা বেশি কইরা জাগ্রত হওয়া, সিস্টেম টা এইরকম হওয়া দরকার ছিলো না?

#

ভারত পাকিস্থান একেবারে নাকে নাক লাগায়া দাড়ায়া আছে।
আমার খুব অবাক লাগে আমার অনেক শিক্ষিত বন্ধু বান্ধব একটা যুদ্ধ হইতেছে চিন্তা কইরা মুখে লোল জমায়া বইসা আছে!

এইটা কি ক্রিকেট ম্যাচ?
রিং এর মধ্যে হিংস্র বক্সিং? ফুটবল এর দুই চারটা ফাউল? ম্যাচ পাতানো?

ফর ইউর ইনফর্মেশন, এইটা যুদ্ধ হে মানব সমাজ।
পৃথিবীর সবচেয়ে অশ্লীল সবচেয়ে নোংরা কান্ড।

যুদ্ধ মানে জানেন তো?
বাংলাদেশি মানুষ হইয়া যুদ্ধের মানে জানবেন না, তাতো হওয়ার কথা না।

লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ মেয়ে রেইপড হবে, লক্ষ লক্ষ বাচ্চা না খেয়ে থাকতে থাকতে মাটিতে মিশে যাবে!

চোখ মুছতে মুছতে একবেলার ভাতের বিনিময়ে নিজের আদরের সন্তান কে বেইচা দিয়া বাড়ি ফিরবে বাবা।

আইন থাকবেনা, ধর্ম থাকবেনা, খালি লাশ লাশ আর আহত মানুষের রক্তে ভইরা থাকবে পৃথিবী।

আপনি হাততালি দিবেন, ভারত জিতছে বা পাকিস্থান জিতছে বইলা?

যুদ্ধে কেউ জিতেনা।
যুদ্ধে পৃথিবীর সমস্ত মানুষ হারে , এই টুকু আপনি জানেন না?

ফেইসবুক থেকে।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×