somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

তবুও ব্লাশফেমি আইন কাম্য নয়

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাস্তিকরা বাংলাদেশে তাদের কঠিনতম সময় পার করছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তারা ছিল স্বাধীনতার পর সবচেখে সুখে। হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে গেল। এটা স্বাভাবিকই। ইসলামকে আঘাত করাটা অর্বাচিনতা। তারা হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ বিদ্বেষী নয়, হয়ে গেল ইসলাম বিদ্বেষী। শুধু ইসলামের বিরুদ্ধে পোস্ট দিয়ে ধর্মপ্রাণ মানুষকে তীব্রভাবে আক্রমণ করে এরা পৈশাচিক আনন্দ পেত। আজ অনেকেই ইসলাম বিদ্বেষী পোস্ট সরিয়ে বিড়াল তপস্বী সেজেছে। এই প্রতারণা করে তারা যে প্রতারক এটা প্রমাণ করল। এদের অপরাধের কারণেই আজ ব্লাসফেমী আইনের মতো ভয়ানক আইন তৈরির পথ তৈরি হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানে এক খৃষ্টান কিশোরীকে এই আইনে ফাসানো হল। আমাদের মতো নিচু মনমানসিকার মানুষের দেশে এই আইন হলে তা ভয়ঙ্কর রূপ নিবে। এদেশে মিথ্যা সাক্ষী মানুষ অহরহই দেয়। প্রতারকরা অপরাধ বোধ করে না। কয়েকজন অপদার্থ ইসলাম বিদ্বেষী ব্লগারের জন্য জাতির উপর এই আইন চাপিয়ে দেয়া ঠিক হবে না। ব্লগারদের কিছু রাজণৈতিক নেতা ব্যবহার করেছে। তাদের অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিরাপত্তা দিয়ে ভোট বাড়াতে আন্দোলন করিয়েছে। এদেশে সাধারণ হিন্দু-মুসলামান অনেক বছর যাবৎই পাশাপাশি বন্ধুর মতো বসবাস করে আসছে। ব্লগারদের ইসলাম বিদ্বেষের কারণে এবং সাইদীর ফাঁসির আদেশের কারণে আজ হিন্দু মন্দিরে আক্রমণ করা হচ্ছে। এটা মুসলমানদের জন্য লজ্জার বিষয়। ব্লাসফেমি আইন হলে, সেটা হবে আরো লজ্জার।
আমারদের আশ্রয়র স্থান বেশি নয়। আমরা দেখেছি প্রথম আলোর সম্পাদককে কার্টুন ছেপে ক্ষমা চাইতে, তারেক রহমানের হাওয়া ভবনে বসে থাকতে। এরা আজ আবার দেশজুড়ে বিদ্বেষ সৃষ্টি করেছে। এতেও মুসলমানদের আগ্রাসী হওয়া উচিত নয়। এখনই তীব্রভাবে মন্দিরে হামলাকারীদের প্রতিরোধ করা উচিত। মন্দিরে হামলা চালানো ইসলামী রীতি নয়। ভিন্ন মতকে প্রকাশ হতে দিন। এই মতের বিরোধীতা করুন। আক্রমণ নয়। ইসলাম বিদ্বেষী ব্লগারদের আমরা নিন্দা করছি। ওরা একেবারেই হাতে গুনা। সম্ভবত একশোর কম। দেশে ১৬কোটি মানুষ। কত শতাংশ হয়। গণতান্ত্রিক দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই। তাই কোন ইসলাম বিদ্বেষী ব্লগারকেও হত্যা নয়, কোন বিধর্মীর মন্দরে আক্রমণ নয়, ব্লাসফেমী আইন জারি নয়। আমরা ভিন্নমতের উপর শ্রদ্ধাশীল হই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×