একজন পতিতা নিয়ে সারারাত ফূর্তি করে
সকালেই কবিতা নকলে মেতে উঠেছে পাঁচ কবি
পাঁচজন ঔপন্যাসিক একজন অত্যাধুনিক ভক্তকে
ফুসলিয়ে সম্ভোগ করে ফেলে এসেছে পাঁচতারার স্যুটে
কয়েক বছর লিভটুগেদার করা এক উঠতি নায়িকার
সদ্যভূমিষ্ঠ কন্যা চিৎকার করে উঠেছে ডাস্টবিনে
তার পিতা উঠতি সিনে নির্মাতা একই সময়ে
পাণিগ্রহণ করেছে এক ভূমি দস্যুর কন্যার
বউভাতে অংশ নিয়েছে সাত মন্ত্রী, আট সচিব
পূর্ত, অর্থ ও রাজউকের আমলা আর শত সংস্কৃতিবান।
এই শহর ঐতিহ্য বলতে বুঝে
কে কত বড় সন্ত্রাসী, ভূমিদস্যু আর দুর্নীতিবাজ ছিল
এই শহর ইতিহাস বলতে বুঝে
এখন যে দল মতায়, তাদের বানানো গুণকীর্তন
এই শহর জননিরাপত্তা বলতে বুঝে
নির্মমভাবে পদদলিত করতে হবে গরীবদের
এই শহর মানবাধিকার বলতে বুঝে
ধনীদের সব অপরাধ করার মতা রয়েছে
এই শহর সবার জন্য শিা বলতে বুঝে
এটা একটা বাণিজ্য, শুধু অর্থ দিয়ে কিনতে হয়।
এই শহর জিকির করে ফাঁসি চাই ফাঁসি চাই
এই শহর নিতম্ব দুলিয়ে বলে আমি স্বাধীনতা পেয়েছি
এই শহর রিজার্ভ করেছে কৃষক-শ্রমিকের রক্ত
এই শহর ধর্ষণ করে গার্মেন্টস কন্যাদের
এই শহর পিঠে ছেকা দেয় গৃহকর্মীর
এই শহর নাটকের নটিদের পুজো করে
এই শহর প্রতারক অসভ্যদের স্যালুট দেয়
এই শহর শ্রেষ্ঠ মানুষ বলতে বুঝে শসস্ত্রবাহিনীকে
এই শহর গর্ভবতী হয় মতাবানদের দ্বারা
এই শহর উল্লসিত হয় নষ্টদের আশ্রয় দিয়ে।
এই সকালে একজন মন্ত্রী হাপিস করেছে দশটি সেতু
এই সকালে একজন সচিব পাচার করেছে শতকোটি টাকা
এই সকালে একজন ছাত্রনেতা হাতিয়ে নিয়েছে পাঁচটি টেন্ডার
এই সকালে পিকেটারদের আগুনে পুড়েছে শতাধীক বাস
এই সকালে পুলিশের গুলিতে মরেছে শতাধীক আন্দোলনকারী
এই সকালে প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী দিয়েছেন মিথ্যা ভাষণ
এই সকালে সব পত্রিকায় ছাপা হয়েছে মিথ্যা সংবাদ
এই সকালে অস্ত্র কিনতে বরাদ্দ হয়েছে এক হাজার কোটি টাকা
এই সকালে সচিবালয়ে হাজির হয়েছে এক হাজার তদবীরকারী
এই সকালে হোটেল থেকে রাজপথে নেমেছে এক হাজার নিশিকন্যা।
এই শহর আমার নয়, নষ্টদের; এ নষ্ট শহর মানুষের নয়।
৮/৪/১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




