বাংলাদেশের এই রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে অনেক কিছু ঘটতে পারে-
ঘটনা-১: দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে।
ভারতীয় ফলাফল: ভারতের বিজিপি এই অজুহাতে তাদের জনগণকে ধর্মীয় দলের প্রতি আকৃষ্ট করবে। এতে বিজিপির ক্ষমতায় আসার পথ সুগম হবে।
আন্তর্জাতিক ফলাফল: বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুন্ন হবে। যুদ্ধাপরাধের দায়ে বহু রাজনৈতিক নেতাকে বিচারের সন্মুখীন হতে হবে।
জাতীয় ফলাফল: আবারো সংখ্যালঘুদের দেশ ত্যাগের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
আমাদের করণীয়: মানবিক মানুষদের সর্বত্র সজাগ থাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সর্বোচ্চ প্রচেষ্টা রাখা।
ঘটনা -২: দেশে তৃতীয় কোন ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান ঘটতে পারে।
ভারতীয় ফলাফল: ভারতে বাংলাদেশ বিদ্বেষী শক্তির উত্থান ঘটবে এবং প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটবে।
আন্তর্জাতিক ফলাফল: বাংলাদেশ বিভিন্ন অবরোধের সন্মুখীন হতে হবে।
জাতীয় ফলাফল: বাংলাদেশে প্রগতিশীল সম্প্রদায় বিপণ্ণ হবে। তারা হামলা মামলার স্বীকার হবে।
আমাদের করণীয়: এখনই জাতীয় পর্যায়ের সমস্যা সমাধানের জন্য চাপ বৃদ্ধি করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



