somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

নববর্ষে কি খুব বেশি কিছু চাইলাম?

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন স্বপ্নের জাল বুনি, নববর্ষে আশার দিনগুণি
১। বিশ্বের বিপজ্জনক শহরের মধ্যে ঢাকা সপ্তম। ঢাকার বাতাস পৃথিবীর মধ্যে দ্বিতীয় খারাপ।বসবাসের অযোগ্য শহর হিসাবে বিশ্বে ৪র্থ স্থান।ভয়াবহ ক্ষতিকর সালফার ডাই-অক্সাইড বা কার্বন মনো-অক্সাইড নির্গমনেও ঢাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষে।
নববর্ষে চাওয়া: রাজধানী যেন পৃথিবীর একশটি বাসযোগ্য শহরের মধ্যে থাকে।
২। সরকারী ক্ষমতার অপব্যবহারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে
নববর্ষে চাওয়া: সরকারী ক্ষমতা অবব্যবহারে বাংলাদেশ যেন দক্ষিণ এশিয়ায় অন্তত তৃতীয় হয়।
৩। বাল্যবিবাহে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। পৃথিবীতে বাল্যবিবাহ কমলেও বেড়েছে বাংলাদেশে।
নববর্ষে চাওয়া: বাল্যবিবাহে বাংলাদেশ যেন শীর্ষ ২০টি দেশের মধ্যে না থাকে।
৪। বিদেশে অর্থ পাচারে এশিয়ার মধ্যে শীর্ষে
নববর্ষে চাওয়া: দেশ থেকে অর্থ পাচার আগামী এক বছরের মধ্যে যেন অর্ধেকে নেমে আসে। পাচার হওয়া অন্তত ১০ ভাগ অর্থ যেন দেশে ফিরত আনা যায়।
৫। পরিবেশ সুরক্ষয় ১৮০টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১৭৯
নববর্ষে চাওয়া: আমরা যেন সুরক্ষিত একশটি দেশের মধ্যে থাকি।
৬। আইনের শাসনে আমরা ১১৩ টি দেশের মধ্যে ১০২ তম
নববর্ষে চাওয়া: আইনের শাসনে আমরা যেন অন্তত শীর্ষ ৫০টি দেশের মধ্যে থাকি।
৭। যৌন সহিংসতায় ঢাকা বিশ্বে ৪র্থ। দেশে গত ৪ বছরে ১৭ হাজার নারী ও শিশু ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।গত এক যুগে ধর্ষিতা নারীর ৯৭ ভাগই কোন বিচার পায়নি।
নববর্ষে চাওয়া: যৌন সহিংসতায় শীর্ষ ৫০টি রাষ্ট্রের বাইরে থাকতে চাই।
৮। সবচেয়ে কম মজুরী প্রদানে এশিয়ার মধ্যে শীর্ষে। গ্রার্মেন্টস রপ্তানি দেশগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশে পৃথিবীতে শীর্ষে।গত দশ বছরে কর্মক্ষেত্রে ৭০০০ শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে।আহত হয়েছে প্রায় দ্বিগুণ।
নববর্ষে চাওয়া: শ্রমিকদের ন্যূনতম মজুরী যেন মাসে অন্তত ১২ হাজার টাকা হয়।কর্মপরিবেশ যেনো অন্তত বিশভাগ উন্নতি হয়।
৯। খেলাপী ঋণে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে। দেশে গত নয় বছরে খেলাপি ঋণ হয়েছে তিনগুণ।
নববর্ষে চাওয়া: যারা জেনে শুনে অর্থের বিনিময়ে ঋণগুলো দিয়েছে তাদের এবং প্রতারণা করে যোগসাজসে যারা ঋণগুলো নিয়েছে তাদের গ্রেপ্তার দেখতে চাই।
১০। সবচেয়ে খারাপ রাস্তার তালিকায় এশিয়ার মধ্যে দ্বিতীয় শীর্ষে শুধু নেপালের আগে।
নববর্ষে চাওয়া: শীর্ষ ১০টি দেশের বাইরে যেতে চাই।
১১। গত ছয় বছরে দেশের সবচেয়ে ধনী ৫ শতাংশ মানুষের আয় বেড়েছে ৩২ হাজার কোটি টাকা আর সবচেয়ে গরিব ৫ শতাংশ মানুষের আয় কমেছে গড়ে ১০৫৮ টাকা করে।
নববর্ষে চাওয়া: সবচেয়ে গরিব ৫ শতাংশ মানুষের গড় আয় যেন আগের বছরের চেয়ে অন্তত মাসে ১০০ টাকা হলেও বৃদ্ধি পায়।
১২।ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের ৪১ শতাংশেই দশম শ্রেণির আগেই ঝরে যায়।
নববর্ষে চাওয়া: এই সংখ্যাটা যেন এ বছরেই ৪০ শতাংশের নিচে নেমে আসে।
১৩। দেশের ৩৬ ভাগ শিশু খর্বকায়, ৫১ শতাংশ শিশু অ্যানিমিয়ায় ভুগছে। মারাত্মকভাবে বাড়ছে অটিস্টিক শিশুর সংখ্যা। শিশুরা মারাত্মক অপুষ্টির শিকার।
১৪। নববর্ষে চাওয়া: দরিদ্র শিশুদের জন্য মেগা কোন প্রকল্প দেখতে চাই আগামী বছর। শিশুরা যাতে সবল হয়ে উঠতে পারে। এজন্য গ্রামের স্কুলগুলোতে পুষ্টিকর খাবার পরিবেশন করার উদ্যোগ দেখতে চাই।

কৃতজ্ঞতা: মাহা মির্জা ও প্রথম আলো
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×