somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

কেউ ভাবেনি এদের বিচার হবে কোনদিন!

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিরপুরের কশাই কাদেরের মানে কাদের মোল্লার ফাঁসি হবে এটা কেউ ভাবতে পারেনি। রাষ্ট্রপক্ষও প্রথমে ফাঁসি দেয়নি। গণজাগরণের ফলেই ফাঁসি কার্যকর হয়। মানবতাবিরোধী অপরাধীদের মধ্যে ভয়ঙ্করতম ছিল কাদের মোল্লা। কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর ছিল আশাজাগানিয়া। যুদ্ধাপরাধীদের মধ্যে সবচেয়ে বেয়াদপ ছিল সাকা চৌধুরী। মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, অশালীনভাবে অসম্মান করা ছিল তার সহজাত প্রবৃত্তি। আর সাবেক মন্ত্রী মুজাহিদকে দেখে মনে হতো বিশাল কিছু, দৈত্য গোলিয়াথকে কাত করা গেলেও মুজাহিদকে কাত করা যাবে না। সেই মুজাহিদকেও ঝুলতে হয়েছে। একাত্তরের বদর বাহিনীর প্রধান সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার কথা কোন রাজাকারই ভাবেনি। স্বাধীনতার পক্ষের বহু মানুষও সন্দিহান ছিলেন। আমাদের বুদ্ধিজীবীদের হত্যার রূপকারকে বিচার করা সম্ভব হয়েছে। আর মীর কাশেম আলীর দম্ভ ছিল বিশাল। মনে হতো অগাধ অর্থের মালিক লোকটি নিজেকে দেশের মালিক পক্ষই ভেবে বসতো। সেই ছিল জামাতের প্রধান অর্থ যোগানদাতা। কাশেম আলীরও মৃত্যুদণ্ড হয়েছে। অথচ একাত্তরে সে খেতাব পেয়েছিল চট্টগ্রামের জল্লাদ নামে। দেশের প্রধান মৌলবাদী ছিল দেলোয়ার হোসেন সাঈদী। তার ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ লোক হতো। আর তিনি বিজ্ঞানমনষ্কতার বিরুদ্ধে, নারীমুক্তির বিরুদ্ধে, অগ্রসর মানুষদের বিরুদ্ধে রসিয়ে রসিয়ে বলতেন। তার ফাঁসির আদেশ কার্যকর হয়নি। বদলে হয়েছে আমৃত্যু কারাদণ্ড। একাত্তরের প্রধান ঘাতক গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ড ভোগের আগেই মৃত্যুবরণ করেছেন। এদের দুজন মন্ত্রী হয়েছেন।অনেকেই এমপি হয়েছেন। কেউ কেউ এলাকায় যথেষ্ট জনপ্রিয়ও ছিলেন। একাত্তরের জঘণ্য মানবতাবিরোধী অপরাধের কথা অনেকেই ভুলে গিয়েছিলেন। কিন্তু একাত্তরে এতো মানুষকে হত্যা, এতো নারী ধর্ষণ- বিচারহীন থাকতে পারে না। আমরা চাই এটা শুধু প্রতিকী শাস্তি হয়ে না থেকে আরো যারা ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধী আছে, তাদেরও বিচারের আওতায় আনা হোক। অপরাধের শাস্তি না হলে, অপরাধ কমে না। এসব মানবতাবিরোধী অপরাধীরাই স্বাধীনতাপরবর্তীতে আরো বহু ভয়ঙ্কর অপরাধের জন্ম দিয়েছিল। মানবতাবিরোধী অপরাধীদের বিচারের সেই গতি আর দেখি না, যেন থমকে আছে।
ডেভিড - গোলিয়াথ এর গল্প আমাদের জানা আছে। গোলিয়াথ নামে দৈত্যটি গ্রামের ছেলে মেয়েদের ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখত। একদিন, ডেভিড নামে এক রাখাল ছেলে গ্রামে তার ভাইদের কাছে বেড়াতে এসে তাদের জিজ্ঞেস করল, "তোমরা, দৈত্যটার সঙ্গে লড়াই করো না কেন? ভাইয়েরা ভয়ে ভয়ে বলল, "দেখছ না, কি বিরাট চেহারা, ওকে আঘাত করাই মুস্কিল।" ডেভিড বলল, "তা হবে কেন? বিরাট চেহারা বলেই আঘাত কড়া সহজ, কোনও তাক ফস্কে যাবে না।" তার পরের কাহিনী সবাই জানি। ডেভিড গুলতির সাহায্যে দৈত্যটিকে হত্যা করে গ্রামের ছেলে মেয়েদের সন্ত্রাস মুক্ত করেছিল। ভয়ের কিছু নেই যত বড় দৈত্য, তাকে বধ করতে সুবিধাও তত বেশি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×