somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

অনুগল্প: কাঁঠালপাতা প্রকল্প

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গটল্যান্ডের এই জেলাটি কাঁঠালপাতা প্রকল্পে শতসমস্যা থাকা সত্ত্বেও ভালই করছিল। জেলা প্রধান দক্ষতার সাথে অফিস চালালেও উপরের মহলে মালপানি ঠিকমতো না দেয়াতে তাকে সরিয়ে দুর্নীতিবাজ ডোনাল্ড ব্যাকে দায়িত্ব দেয়া হয়। তিনি জেলা অফিসে এসেই হুঙ্কার ছাড়লেন, সবাইকে তটস্ত করে ফেললেন। তিনি আগেই ৬টি উপজেলা সম্পর্কে ধারণা নিয়েছেন। শুধু পদ্মদিঘি প্রকল্প কর্মকর্তা দুর্নীতি ভাল বুঝেন আর অন্য ৫টি প্রকল্প কর্মকর্তারা সৎ থাকার চেষ্টা করেন। বিশেষ করে নদীকূল প্রকল্প কর্মকর্তার বিশেষ সুনাম শুনে তাকেই ফোন দিলেন অফিস সময়ের শুরুতে। ফোন বিজি। তার মাথায় রক্ত উঠে গেল। কর্মকর্তা যখন বুঝলেন বস ফোন দিয়েছেন। তিনি মাঠকর্মীর ফোন কেটে বসকে ফোন দিলেন?
স্যার, শুভ সকাল?
আপনার ফোন বিজি ছিল কেন? অফিসে এসেই ফোনালাপ শুরু করে দেন। না অফিসেই আসেন নি? কোন কাজইতো ঠিক মতো করেন না। কয়টায় অফিসে এসেছেন?
স্যার অফিস সময়ের আধা ঘন্টা আগে মনে সাড়ে নয়টায় এসছি।
আমি ঠিকই ধরেছি আপনি চূড়ান্ত ফাঁকিবাজ লোক। ঠিকমতো অফিস করেন না। ঘুড়ে বেড়ান, রাজনীতি করেন। আপনার বিরুদ্ধেতো অভিযোগের শেষ নাই। চাকুরি কিভাবে করবেন? প্রতিষ্ঠানতো শেষ করে দিছেন? আপনাকে এখানে রাখবো না। কোথায় যাবেন?
স্যার আমার তো অনেকদিন হয়ে গেছে। বদলীর সময় পার হয়ে গেছে। যেখানে বদলী হবে সেখানেই যাবো।
আরে, সে আশায়ইতো বসে আছেন। আরেক জায়গায় পাঠাবো সেখানেও একাজই করবেন। কাল বিকেলে অফিসে ছিলেন না কেন?
স্যার কাল উপজেলা পরিষদে মিটিং ছিল। ওখানে যেতে হয়েছে।
কলাপাতা খেতে গিয়েছেন? আমিতো জেলার মিটিংএই যাই না। আর যাবেন না।
গট করে লাইন কেটে দিলেন। ওদিকে উপজেলা প্রকল্প কর্মকতার মনে তোলপাড় শুরু হল। স্যার তাকে এভাবে অপমান করলেন। এতোগুলো মিথ্যা অভিযোগ দিলেন। কেন? তিনি সততার সহিত এতোদিন কাজ করলেন। সব বসরা তার প্রশংসা করেছে। তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। অথচ আজ গালি খেতে হলো।
পরদিন তিনি সকাল নয়টাতেই অফিসে এসে বসলেন। কেউ নেই। নিজেই টুকটাক কাজ করছিলেন। এমন সময় বস ডোনাল্ড ব্যা ঢুকেই বললেন, এই আপনার আর লোকজন কোথায়?
স্যার এখনো সবাই আসেনি। সাড়ে নয়টার মধ্যেই সবাই চলে আসবে।
কেন সাড়ে নয়টা? সবাইকে নয়টার মধ্যে থাকতে বলেছি। কথায় কান দেন না। আপনার অফিসের সামনে দেখলাম, লাদা। ঘটনা কি? কি করেন? কি ফালান? বসে বসে বেতন নেন? কোন কাজইতো পারেন না, অপদাথর্, অকর্মা লোক।
স্যার কাল বয়ষ্ক ছাগলদের স্বল্পমূল্যে কাঁঠালপাতা দিয়েছি। তাদের কয়েকজন লেদে দিয়েছে। যে ছাগীটা পরিষ্কার করে তার বাচ্চাটা অসুস'। আমি আসার পথে খবর নিয়েছি। এখনি এসে পড়বে।
আমাকে উদ্ধার করেছেন। উপজেলা প্রকল্প প্রধানের যোগ্য লোক আপনি যে নন, তা বুঝতে বাকি নেই। স্বল্পমূল্যে কাঁঠালপাতা বিক্রি বন্ধ করবেন। কিন' কাগজে কলমে দেখাবেন বিক্রি বেশি হয়েছে। বাকী টাকা প্রতি মাসে জেলা অফিসে পাঠিয়ে দিবেন। এখন থেকে বিধবা, প্রতিবন্ধী, শিশু সব ভাতা ও স্বল্পমূল্যে দেয়া বন্ধ। আমি রাজধানী ছেড়ে গ্রামে আসায় বেতন কমেছে অনেক। এগুলো উঠিয়ে দেয়ার দায়িত্ব আপনাদের। মনে থাকবে?
স্যার, এরাতো অভিযোগ করবে। আমি সামাল দিবো কিভাবে? এছাড়া উপজেলায় আমাকে জবাব দিতে হয়।
আপনার সাহসতো কম নয়। আমার সাথে বেয়াদবী। মুখেমুখে কথা বলা ছাড়াতো কিছুই পারেন না। উজবুক কোথাকার।
রেগেমেগে বস বেরিয়ে গেলেন।
এরপর উপজেলা কর্মকর্তা বদলী হলেন। প্রকল্প লাটে উঠলো। দুর্ভিক্ষ দেখা দিলো। বহু ছাগল অনাহারে মারা গেল। আর কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা কঙ্কালসার ছাগলদের জমিজমা কিনে সম্পদের পাহাড় গড়লেন।
লেখা: মুজিব রহমান, আঁকা: তুষার মাহবুব

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×