কোথায় আজ সিরাজ সিকদার?
না, মরেও তার নিস্তার নেই
জ্বালাময়ী কবিতা টগবগে ফুটছিল
না কোথাও তার বিস্তার নেই
ফেরেস্তাদের ডানায় ঘুরছিলেন তিনি
রাত্রির তমসাকে করলেন ফুলদানি
একটি কাল মৌমাছি বুলেট হয়ে
ঢুকে গেল বুকে, নির্বাক চোখখানি
রাত্রির নিস্তব্ধতা তখন নৃশংস
টুক করে খসে যায় মহাকালের পাতা
অসম্পূর্ণ রয়ে গেল কতো নিকাশ
কতো আর বন্ধ থাকবে হিসাবের হালখাতা?

(সিরাজ সিকদার: জন্ম ২৭ অক্টোবর ১৯৪৪, মৃত্যু ২ জানুয়ারি ১৯৭৫)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



