somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

গ্রীক দার্শনিকগণ কেন আকর্ষণীয়?

০৮ ই মে, ২০২০ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রীক দর্শনের আওতায় ছিল সবকিছু৷ তারা জীববিজ্ঞান, গণিতকেও দর্শনের আওতায় বিবেচনা করতেন৷ তারা প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করেছিলেন ইসলামিক স্বর্ণযুগের দার্শনিকদেরও৷ একেকজন দার্শনিক একই সাথে বিজ্ঞানী, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, সংগীতজ্ঞ, কবি, চিকিৎসক, ধর্মজ্ঞ আরো অনেককিছু৷ অনেকেই সত্যিকারের সব্যসাচী বা বহুমাত্রিক! তাদের রয়েছে ভূবনবিখ্যাত দার্শনিক উক্তি! আবার তখন এথেন্স ছিল জ্ঞানার্জনের কেন্দ্র৷ পৃথিবীর সবচেয়ে সুগভীর জ্ঞান চর্চাও তারাই করতেন৷
থেলিস জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, বিজ্ঞানী, দার্শনিক৷ তিনি বলেছিলেন, 'অতিরিক্ত কোন কিছুই ভাল না৷' আজকের দৃষ্টিতে ভুলভালও বলেছেন৷ যেমন- ১) সবকিছুই ঈশ্বরে পরিপূর্ণ৷ ২) সকল জিনিষই পানি থেকে উদ্ভূত! তখন এসবও ছিল গুরুত্বপূর্ণ দার্শনিক উক্তি৷ তাঁর শিষ্য কে? পিথাগোরাস! আমরা এখনো পিথাগোরাসের উপপাদ্য পড়ি৷ তিনি বলতেন, 'এক গুরুর কাছে জ্ঞান সম্পূর্ণ হয় না৷ জ্ঞান চর্চার ভীষণ প্রতিযোগিতা৷ এ সময় আরেক গণিতবিদ ইউক্লিড!
সক্রেটিসের কথা বলিনি! তিনি বলেছেন, 'নিজেকে জানো৷ সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি তখনই শুরু হবে যখন আপনি জানবেন যে, আপনি কিছুই জানেন না৷ জ্ঞানই শক্তি৷' এমন অবিস্মরণীয় কথা যিনি বলেন তাঁকে অসাধারণ মেধাবীই বলতে হবে৷ তাঁর শিষ্য প্লেটো! তাঁর লেখা এখনো পড়তে হয়৷ তিনিই প্রথম সাম্যবাদের ধারণা দেন৷ প্লেটোর শিষ্য এরিস্টটল! প্রাণি বিজ্ঞানের জনক৷ দিগবিজয়ী আলেকজান্ডারের শিক্ষক৷ তাঁর বিরুদ্ধেও আনা হয়েছিল ধর্মীয় বিশ্বাসহানীতার অভিযোগ৷ সক্রেটিসের মতো মরতে হয়নি৷
তাঁদের প্রতি আকর্ষণ শুধু দর্শনের কারণেই নয়৷ তারা ওই সময়ের পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষ৷ গত কয়েক শতকে ইউরোপেও সবচেয়ে মেধাবীরা দর্শন চর্চা করেছেন এমনকি স্বর্ণযুগের মুসলিম দার্শনিকগণও ছিলেন সময়ের সবচেয়ে মেধাবী মানুষ৷ এখন পৃথিবীর সেরা মস্তিষ্কের মানুষগুলো দর্শন চর্চা করে না৷ গ্রীক দার্শনিকদের জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ তাদের আকর্ষণীয় ব্যক্তিত্বও৷ সক্রেটিস যদি আত্মসমর্পন করতেন তাহলেও এতোটা জনপ্রিয় থাকতেন না৷
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২০ রাত ৮:৩৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×