somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

গাছের আত্মা/প্রাণ কোথায় আছে?

৩০ শে মে, ২০২০ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আছে তার প্রমাণ করেন। যদিও গাছের প্রাণ তো আগে থেকেই ছিল, তিনি শুধু পরীক্ষা করে প্রমাণ করেন। কিন্তু প্রাণ গাছের কোথায় আছে? কিভাবে আছে? মানুষের ক্ষেত্রে না হয় বললাম, প্রাণ আছে হৃদপিণ্ডে বা মগজে। আসলে মানুষের ক্ষেত্রেও তা সত্য নয়। কিন্তু গাছের ক্ষেত্রে কি বলবো? কোষে কি প্রাণ আছে? তাহলে বলতে হয় প্রাণ কি? প্রাণ যদি আত্মা হয় তাহলে বলতে হবে, না গাছের প্রাণ নেই। বলতে হয় গাছও মানুষের মতো জীবন্ত।


প্রাণির শরীরের সবকিছুই কোষ দিয়ে গঠিত। কোষ গুলো একে অপরকে সহযোগিতার মাধ্যমে এক একটা অঙ্গ সচল রাখে, আর অঙ্গগুলো আমাদের সচল রাখে! সব মিলিয়ে একজন মানুষের শরীরে ৩৭ ট্রিলিয়ন কোষ আছে! কোষগুলোরই বেঁচে থাকতে পুষ্টি লাগে, অক্সিজেন লাগে। দম বন্ধ হলে কোষগুলো সচল থাকে না। ফলে মৃত্যু ঘটে প্রাণির। এই এতগুলা কোষের ক্রিয়াকর্মের কারণেই প্রাণি তথা মানুষ বা উদ্ভিদ বেঁচে আছে।কোষগুলোর সামগ্রিক কর্মকাণ্ড মিলেই একটি প্রাণি বা উদ্ভিদ সচল থাকে।

কোষগুলোতে আসলে কি আছে? কোষগুলোর কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে। তারপরও মোটাদাগে উদ্ভিদ কোষ আর প্রাণি কোষের মধ্যে পার্থক্য থাকায় তা দুইভাগে ভাগ করা হয়। একটি গাছের কোষের সাথে একজন মানুষের কোষের মধ্যে বিপুল পরিমাণ মিল রয়েছে যা বিস্ময়কর। জীবন পরিচালনার জন্য শক্তির প্রয়োজন। সবুজ গাছপালা সেই শক্তি পায় সূর্যালোক থেকে। বাকি সকল প্রাণি শক্তি পায় ওই গাছপালা থেকে। যেমন মানুষ শস্য বা ফল-মূল থেকে শক্তি পায়। আবার অন্য প্রাণি যারা গাছপালা থেকে শক্তি পায় তাদের খেয়েও শক্তি সংগ্রহ করে। তাহলে বলা যায় সকল শক্তির উৎস হল সূর্যালোক। সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য আলোক অপরিহার্য। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পাতার ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে শক্তি সঞ্চয় করে।জীবন পরিচালনার জন্য জীবকোষে প্রতিনিয়ত হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। উদ্ভিদ খাদ্য তৈরি করতে না পারলে উদ্ভিদ দেহে প্রয়োজনীয় শক্তির সংবন্ধন ঘটবে না। এতে করে উদ্ভিদ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে পারবে না। উদ্ভিদ দেহের সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো আর চলতে পারবে না। ফলে উদ্ভিদের খাদ্য প্রস্তুত, বুদ্ধি, পরিবহন, প্রজনন সবকিছুই বন্ধ হয়ে যাবে। পরিণতি মৃত্যু। মানে প্রাণ (?) বেরিয়ে গেল? সেটা বলা যায় না।আবহকাল ধরে প্রাণির বেঁচে থাকার জন্য যে প্রাণ কল্পনা করা হয়েছে প্রকৃতপ্রস্তাবে সেই প্রাণ বলতে কিছু নেই, সেই প্রাণের দরকারও নেই। কোষের সমন্বিত প্রক্রিয়াই প্রাণিকে সচল রাখে, প্রাণ রুপে কোন আত্মা নয়।


জগদীশচন্দ্র বসু সবসময় জীব ও জড়ের মধ্যে ঐক্যের সন্ধান খুঁজতেন। সেটা করতে গিয়ে তিনি বিশ্বকে প্রমাণ করে দেখিয়েছেন উদ্ভিদেরও প্রাণ আছে। তিনি তারই আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন উদ্ভিদের প্রাণের অস্তিত্ব। প্রাণের অনেক অর্থ- আত্মা, মন, জীবনীশক্তি, জড় নয়। প্রাণির মতোই উদ্ভিদও সাড়া দেয়, তারও অনুভূতি আছে, জগদীশ সেটাই প্রমাণ করেছিলেন। মানে হল উদ্ভিদও প্রাণির মতো জীবন্ত, জড় নয়। স্কুল জীবনে যখনই পড়তাম উদ্ভিদের প্রাণ আছে, মনে হতো উদ্ভিদের আত্মা আছে! মনে হতো গাছ মারা গেলে তার আত্মাও পরমাত্মার সাথে মিশে যায় বা বিলীন হয় বা নির্বাণ লাভ করে। জীবন্ত কোষের বাইরে একটি কেঁচোর যেমন কোন আলাদা প্রাণবায়ু/পঞ্চবায়ু বা আত্মা নেই, মহিষের নেই, গাছেরও নেই।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২০ সকাল ১০:৪০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×