somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

আমি কি হিন্দু?

২৭ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যদি সিন্ধু নদের অববাহিকায় এবং আরো পূর্বের বিস্তীর্ণ এলাকায় বসবাস করার জন্য নাগরিকদের হিন্দু বলা হয়ে থাকে তবে ভারত-পাকিস্তান-বাংলাদেশের সব নাগরিকই হিন্দু। পারশ্যের মানুষ সিন্ধুকে হিন্দু উচ্চারণ করায় এমনটা হয়েছিল। যদি সিন্ধু উচ্চারণ করতো তবে? সিন্ধু সভ্যতা ৫ হাজার বছরের পুরাতন যা পাঞ্জাব থেকে ছড়িয়ে পড়েছিল বিস্তৃর্ণ জনপদ জুড়ে। সিন্ধু সভ্যতা বিলুপ্ত হলেও ভারতীয় সভ্যতা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মোটামুটি অবিকৃত রয়ে গেছে। রয়ে গেছে সিন্ধু থেকে আসা হিন্দু নামটিও। এখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভূটান, মায়ানমার আলাদা আলাদা হয়ে গেছে। যদি হিন্দু নামটিকেও আলাদা করতে হয় তবে তা হওয়া উচিৎ শুধুই পাকিস্তানিদের জন্য। অর্থাৎ পাকিস্তানীদেরই হওয়া উচিৎ ছিল হিন্দু।

ভারত ‘সিন্ধু নদের দেশ’ গ্রিক এবং ল্যাটিন ভাষায় বহুল ব্যবহৃত শব্দ। যে অঞ্চলের মধ্য দিয়ে নদীটি সমুদ্রে মিশেছে সেটি সিন্ধু নামে পরিচিত এবং এই নাম নদীটির (সংস্কৃত সিন্ধু) নাম থেকে নেওয়া। মেগাস্থেনিসের বই ইন্ডিকা নামটি, নদীটির গ্রিক নাম, ‘ইন্দোস’ (Ἰνδός) থেকে এসেছে এবং Nearchusএর সমকালীন বিবরণটি বর্ণনা করে যে, আলেকজান্ডার দ্যা গ্রেট নদী অতিক্রম করে এসেছিলেন। প্রাচীন গ্রিকরা ভারতীয়দের (বর্তমানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভারত ও পাকিস্তানের জনগণ) ‘ইন্ডোই’ (Ἰνδοί) হিসাবে উল্লেখ করেছেন, যা আক্ষরিক অর্থে ‘সিন্ধুর মানব’। এই প্রাচীন সভ্যতাটি আর্য, দ্রাবিড়(অস্ট্রালয়েড), মঙ্গোল এমনকি সুমেরীয়দেরও মিলিত সৃস্টি।

প্রাচীন সকল তথ্যই এটা নিশ্চিত করে যে, ভারত বর্ষের মানুষকেই সিন্ধু নদের কারণে হিন্দু বলা হতো। এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ বাস করতো যারা সকলেই হিন্দু নামে পরিচিত ছিল। আমার পূর্বপুরুষ অবশ্যই হিন্দু ছিল ভারত বর্ষের নাগরিক হিসেবেই এবং সম্ভবত তারা বৈদিক/সনাতন ধর্মেরও ছিল। মানে হল আমি ৫ হাজার বছরের হিন্দু। হিন্দু শব্দটি আজ একটি ধর্মের মানুষ নিয়ে গেছে তাতে আপত্তি নেই কারণ আমরা বাস্তবিক সিন্ধু অববাহিকার নই যদিও আমার নদীর জলও মানস সরোবরের, সিন্ধুরও। আমার পূর্বপুরুষ মুসলিম হয়েছে কয়েক শত বছর আগে ধরি ৫ শ বছর আগে (কারণ বাংলায় মুসলিমরা এসেছে ৮ শ বছর আগে)।এই যে সাড়ে ৪শ বছর আগে থেকে আমার ভিতরে প্রবাহমান হিন্দুসভ্যতা তাকে কিভাবে অস্বীকার করবো? আমার বংশগতির ৫ হাজার বছরের ইতিহাস বিবেচনা করলেও তার ৯০% ই হিন্দু! প্রাচীন হিন্দুস্তানের নাগরিক কি আমরা নই? কিভাবে নই? আমার পূর্বপুরুষ কি বৈদিক/সনাতন ধর্মের নয়? আমার শরীরেতো সেমিটিক আরবের রক্ত নেই। ভারতের অধিকাংশ হিন্দু ও মুসলমান পরস্পরের আত্মীয়, একই জাতি-গোষ্ঠীর মানুষ। বিদ্বেষটা করেছে ধর্মব্যবসায়ীরা, হিন্দু ধর্মের ভিতরের বিভাজনটাও করেছে তারাই। আমাদের শত্রু কে তা আমাদেরই চিহ্নিত করতে হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৪
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×