somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

টানা পড়ে রেকর্ড করেছিলাম যে বই!

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার টানা পড়ার রেকর্ড বিমল মিত্রের ‘সাহেব বিবি গোলাম’ উপন্যাস। সকাল ১০টার পড়তে বসে, রাত ২টায় শেষ করেছিলাম প্রায় সাড়ে ৪শ পাতার বইটি। ছাত্রাবস্থায় হলে থাকার কারণেই সম্ভব হয়েছিল। ১৯৯১ সালে বইটি পড়ি বিমল মিত্রের মৃত্যুর সংবাদ শোনার পরে। তিনি বইটি লিখেছিলেন ১৯৫৩ সালে। যদিও কাহিনী ১৯১২ সাল পর্যন্ত। ধনাঢ্য ব্যবসায়ী জমিদার সাহেব, বাড়ির ছোট বউ হল বিবি-যে চেয়েছিল সত্যিকারের স্ত্রী হতে যেখানে থাকবে সুখ, সম্ভোগ, রোমান্সময় এক দাম্পত্য জীবন, আর মোহিনী সিঁদুরের কেরানী গোলাম ভুতনাথ ক্ষয়িষ্ণু জমিদার বাড়িতে আসেন দূরের গ্রাম থেকে তারই এক আত্মীয়ের কল্যাণে। সেই গ্রামেই একদিন জমিদারবাবু নিজের সুন্দরী কন্যা জবাকে শিশুকালে বিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণপুত্র অতুল চক্রবর্তীর সঙ্গে। পছন্দের পাত্রের সাথে জবার বিয়ে চূড়ান্ত হওয়ার সময়েই জমিদার বিষয়টি প্রকাশ করেন এবং ভুতনাথকেই দায়িত্ব দেন অতুল চক্রবর্তীর খোঁজ আনার। ভুতনাথ কেঁপে উঠেছিল। সে জানে তাঁর নামই অতুল। মিলে যায় গ্রামের নাম এবং পিতার নামও। কিন্তু এই বিয়ের কথা তার মনে নেই অথবা আবছা মনে আছে। তবুও তিনি খোঁজ করতে যান। ভুতনাথ অতুলের ভুয়া মৃত্যু সংবাদই প্রকাশ করেন। অথচ জবা যখন জেনেছিল তার স্বামী রয়েছে সেটা মেনেও নিয়েছিল। ভূতোনাথ প্রথমে চিঠি লিখে জানিয়েছিল পরে সাক্ষাতে জানায়। প্রেমিকের সাথে বিয়ের আহবান জানায়। জবার অস্বস্তি দেখে নিজেই উদ্যোগী হয়ে বিয়ে সম্পন্ন করে দেয়। কতো আগের পড়া তবুও দুর্বল কিন্তু অসাধারণ চরিত্র ভুতনাথের কথা মনের গহীনে রয়েছে। জবার সাথে তাঁর আরেকবার বিয়ে কি সম্ভব ছিল? এ উপন্যাসটি লেখক লিখেছেন আর বিয়ে না করা ভূতোনাথের কাছ থেকে গল্প শুনে। এ উপন্যাসের মূল নারী চরিত্র জবা নয়- ছোট বৌঠান!মোহিনী সিঁদুরের বিজ্ঞাপনে সব সমস্যার সমাধানের নিশ্চয়তা থাকতো। কিন্তু মালিক পক্ষের পরিবারের ভিতরে বাইরে থাকা কোন সমস্যাই এই সিঁদুর দূর করতে পারেনি। বড়বাড়িটি হাতছাড়া হয়ে যায়। সবাই বাড়ি ছেড়ে চলে যায়। থেকে গিয়েছিল সেই ছোট বৌঠানই। ভূতোনাথ বাড়ি ভাঙ্গা তদারকি করতে এসে পেয়েছিল একটি কঙ্কাল! সেটি ছোট বৌঠানেরই।


আমার পড়া বৃহৎ বইয়ের মধ্যে বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ অন্যতম। ওটা সাহেব বিবি গোলামের চেয়েও অনেক বড়, পড়তে সময় লেগেছিল ৭দিন। পাবলিক লাইব্রেরিতে সকালে ঢুকতাম, লাইব্রেরির লোকেরা বেরিয়ে যেতে বললে বের হতাম। এখন ৪/৫শ পৃষ্ঠার বই পড়তেই ৭দিন লেগে যায়। রিভারগড ও দ্য দা ভিঞ্চি কোড পড়তে এমন সময় লাগে কারণ দিনে অফিস থাকে রাতে পড়তে হয় আর শুক্র-শনিবার। সাথে বিভিন্ন কাজ করতেই হয়। গত বছর ‘নাস্তিক পণ্ডিতের ভিটা অতীশ দীপঙ্করের পৃথিবী’ পড়েছি টানা ৪দিনে। অফিস থেকে ফিরেই ফাঁকা কক্ষে পড়লে ভাল মতোই পড়া যায়। করোনাকালে রিভারগড ও ভিঞ্চিকোডের সিরিয়ালগুলো পড়তে পেড়েছি।সংসারের মধ্যে থেকে বেশি পড়া সম্ভব হয় না। আবার টানা পড়তে না পারলে বই পড়ে মজা পাওয়া যায় না। টানা পড়ার সময় চরিত্রগুলো সঠিক মনে থাকে ও রসাস্বাদন হয় পরিপূর্ণভাবে।
কিছু বই এখনো পড়া হয়নি। আগ্রহ আছে পড়ার। যেমন অশোক মিত্রের ‘তিন কুড়ি দশ’। শুনেছি এর দ্বিতীয় খণ্ডে বিক্রমপুরের কথা লেখা হয়েছে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×