somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

সাধারণ মানুষ কেন ভণ্ডদের বুঝতে পারে না?

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুশ বছর আগের কথা ভাবলেও দেখি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ রয়েছে, যারা বিজ্ঞান ও সমাজ সম্পর্কে খুবই অজ্ঞ। তাদের কাছে মানবতা অর্থহীন, ব্যক্তি স্বাধীনতা ও স্বাতন্ত্র্যতা ধারণাতীত। নিউটনের গতির সূত্রসমূহ কত সহজ ও সাদামাটা। মাত্র সাড়ে তিনশ বছর আগেও মানুষ ভাবতে পারেনি এমন সহজ সত্য। আবার দেখুন তারো আগে মানুষ জানতো পৃথিবী ও গ্রহনক্ষত্র সবই চলমান। স্থির কাঠামো বলে কিছু নেই। তাহলে নিউটনের মতো বিজ্ঞানী কেন বুঝলো না। আরো দুশ বছরের বেশি সময় লেগে গেল বিষয়টি উপলব্ধি করতে। আজও কি আমরা সাধারণ মানুষ আপেক্ষিক তত্ত্ব বুঝি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সমস্ত পর্যবেক্ষকের সাপেক্ষে একই। এ কথার মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কি.মি.। একই স্থান থেকে যদি একই সময়ে আলো এবং কোন ব্যক্তি যাত্রা শুরু করে তবে ওই ব্যক্তির নিকট আলোর বেগ কত মনে হবে? বিস্ময়কর যে, ওই ব্যক্তি যত বেগেই ছুটুক আলো তার থেকে ৩ লক্ষ কি.মি. বেগে দূরে চলে যাবে।

একজন বিজ্ঞানমনস্ক মানুষ হাজার হাজার বছরের বিজ্ঞানকে নিজের মধ্যে ধারণ করেছে। তার কাছে অনেক কিছুই পরিষ্কার। সে সহজেই বুঝতে পারে ধর্ম কি? কোথা থেকে, কেন ও কিভাবে আসলো? সে বুঝে পানি পড়া ও ঝাড়ফুঁকে কোন উপকারিতা নেই। পাথরে ভাগ্য ফিরে না। অলৌকিক কোন কিছু পৃথিবীতে ঘটেনি, ঘটে না। বিশ্ব চলে পদার্থবিদ্যার সূত্র মেনে। সে বুঝে আত্ম-পরমাত্মা বলে কিছু নেই। এসব বুঝতে বুঝতে সে বুঝে ফেলে সমাজকে, ধর্মান্ধতাকে, পীর-ফকিরকে। সে বুঝে ফেলে ধর্মগ্রন্থ, নবী-রসুল, অবতার-দেবতা। সে জেনে যায়- জীবজগতের বিবর্তন ও জীবন সংগ্রাম। সবকিছুই স্বচ্ছ হয়ে উঠে। আরো যা কিছু জানা যায়নি মাহাবিশ্ব সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে তা জানতে-বুঝতে চায় বিজ্ঞানের চোখ দিয়েই। জ্ঞানে ও কর্মে অগ্রসর এই প্রগতিশীল মুক্তচিন্তার মানুষেরা অনেক ক্ষেত্রেই অবাক হয়, হায়! এতো স্বচ্ছ ও পরিষ্কার বিষয়গুলো কেন সবাই বুঝে না! কেন ভণ্ডদের প্রতারণাগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না?

নিজের ভিতরে হাজার হাজার বছর ধরে তিল তিল করে আবিস্কার করা বিজ্ঞানগুলো ধারণ করেই আপনি অগ্রসর মানুষ হয়েছেন, আলোকিত হয়েছেন। যারা এসবের সন্ধান পায়নি, এখনো অন্ধকারে রয়েছেন অন্ধ বিশ্বাসী হিসেবে তারা কি করে এতোসব বুঝবে? দেশে এখনো একটি গুণ বা ভাগ না পারা মানুষের সংখ্যা কম নয়। বিজ্ঞান ও সমাজকে বুঝতে পারা মানুষ খুবই নগণ্য। সেই নগণ্য মানুষেরাও চুপচাপ থাকে ভয়ে ও আতঙ্কে। সংখ্যাগরিষ্ঠ অজ্ঞ মানুষ যদি ঝাপিয়ে পড়ে, খুন করে, ভুল বুঝে? রাজনীতির লোকদের আরো বেশি ভয়। তারা ভাবে সংখ্যাগরিষ্ঠ অজ্ঞ মানুষদের খুশি রাখতে হবে, তাদের ভুল ধারণার সাথে কণ্ঠ মিলিয়ে, তাদের ভুল ধারণাকে রক্ষা করে। সংকট আরো বেড়ে যায় এবং বিপুল সংখ্যক মানুষের অগ্রগতি থেমে থাকে। পথ একটাই সমাজের অগ্রসর প্রগতিশীল মানুষদের সক্রিয় ভূমিকা রাখা। তাহলেই সমাজ বদলাবে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩১
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×